ভালবাসতে আমি শিখিনি,
স্বপ্নের মায়ায় তোমাকে জড়াতে চাইনি,
বেখেয়ালি মনকে স্থির রাখতে,
শুধু ছুটে বেরিয়েছি দিক বিদিক,
গোধূলী লগ্নে তোমার ছায়াটা ছিল পড়ন্ত,
তবু সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছি,
স্থির মনোবাসনা শুধু চেয়েছিল তার পরিতৃপ্তি,
অসংখ্য আবেগের পরাজয়ে,
বীরদর্পে জ্বলন্ত ছিল শুধু শুকতারা,
সেই লক্ষে আমার দৃষ্টি,
ঝরিয়েছে নামহীন এক পশলা বৃষ্টি ধারা,
অর্থহীন একটি প্রেমের গল্প,
শেষ হতে গিয়ে আবার শুরু হল,
গতিহীন চিন্তাগুলো,
সজিব হয়ে উঠলো এক অনন্য ধারায়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


