নিশি প্রহর কথা কয়,
'কিসের তোর ভয়?'
মানব তার উত্তরে কয়,
'ওই দুরপানে দেখি জীবনের পরাজয়'
নিশি কয়,"আমায় দেখ প্রকৃতিতে আমি কত অক্ষয়,
কত শত স্বপ্ন গাঁথি আমি,
আকাশ ভরা জ্যোৎস্নার ধারক আমি,
হাজার তাঁরার বাসর সাজাই আমি,
মানব-মানবীর সকল জড়তা জড়িয়ে দেই এই আমি''
-দিলাম আমি তোরে অভয়;
হবে তোর জয়,
-আমায় দেখে শিক্ষা নিবি;
এই জীবনে যতদূর যাবি,
তাহলেই দেখবি কত পূর্ণ তুই এবং আমি............"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


