somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মৃত্যুর মহা উতসব আর কত কাল???? এই লাশের মিছিল আর কতকাল???

১৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু মৃত্যু আর মৃত্যু। একের পর এক ঘটেই চলেছে আমাদের দেশে। একটাও স্বাভাবিক মৃত্যু নয়. সব অস্বাভাবিক মৃত্যু। কেউ মরছে সন্ত্রাসীর হাতে, কেউ মরছে মৌলবাদীর হাতে, কেউ মরছে বিরোধিলের হাতে, কেউ মরছে সরকারি দলের হাতে, কেউ মরছে ধর্ষিত হয়ে।বিরতিহিন ভাবে চলছে এসব মৃত্যু।একের পর এক, একের পর এক। মৃত্যুগুলো এত দ্রুত ঘটছে যে এক মৃত্যুর চাদরে চাপা পড়ে যাচ্ছে আর এক মৃত্যুর গল্প।এক স্বজনের আর্তনাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে আর এক স্বজনের আর্তনাদ। প্রশাসনও সেই সুযোগে এক মৃত্যুর ফাইলের নিচে চাপা দিচ্ছে আর এক মৃত্যুর ফাইল।এভাবেই চলছে গাড়ি সিসিমপুর।কোনো মৃত্যুরই বিচার হচ্ছেনা।বিচারতো দূরের কথা, অপরাধীই ধরা পড়ছেনা।

নারায়নগন্জের সমাজতান্ত্রিক দলের নেতার চেলে মেধাবি ছাত্র ত্বকীকে কে বা কারা খুন করলো কয়েক বছর হয়ে গেলো। আজ পর্যন্ত অপরাধীর হদিস পাওয়া গেলো না। বিচারতো দুরের কথা।

সাংবাদিক সাগর রুনি হত্যাকান্ডেরও কয়েক বছর পেরিয়ে গেলো। ততকালিন সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন ২৪ ঘন্টার মধ্যে খুনি বের করা হবে। তার পর কতোগুলো বছর চলে গেলো কিন্তু সাহারা খাতুনের ২৪ ঘন্টা আর হলোনা।

একের পর এক ব্লগার (তথাকথিত মুক্তমনা) খুন হলো এবং এখনো হচ্ছে কই একটারও কোনো সুরাহা হয়েছে?হয় নি। তাদের পরিবারও বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। কারণ তারা জানে এদেশে বিচার হয়না।

রাজশাহি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুন হলো এইতো সেদিন। তার খুনিদের দরা বাদ দিয়ে উল্টো তাকে কারা খুন করেছে এই নিয়ে জোতিষবিদ্যার চর্চা করা হচ্ছে। একবার বলা হচ্ছে তাকে মৌলবাদীরা মেরেছে, আবার বলা হচ্ছে তাকে তার আত্বিয় স্বজনদের কেউ মেরেছে।

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে কারাবাস করে আসা টাংগাইলের এক হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। আবার দায় স্বিকার করেছে আই এস। ওদিকে মন্ত্রী মহোদয় বলছে আরে বাবা এদেশে আইএস আছেটা কোথায়। ব্যাস তার দায়িত্ব শেষ।

এবার আসি তনুর কথায় । তনুকে নিয়ে জানি কিছু বলতে হবেনা। কারন তনুকে নিয়ে কি হয়েছে তা এ দেশের সবাই জানে।

কয়েকদিন আগেই মার্কিন দুতাবাসে খুন হলো এক লোক। সেটা নিয়ে কয়েকদিন হাও কাও হলো, এখহোন সেটাও ঝিমুচ্ছে।

একানেতো কয়েকটা উদাহরন টানলাম এছারাও রয়েছে কত খুনের ঘটনা।


তারপরও বলা হচ্ছে এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে?

এগুলো দেখতে দেখতে আমাদেরও সয়ে গিয়েছে।এখন আর কিছু মনে হয় না। কারন আমরা জানি এসব এখানে সম্ভব। তবে মাঝে মাঝে প্রশ্ন জাগে-

এই মৃত্যুর মহা উতসব আর কত কাল????
এই লাশের মিছিল আর কতকাল???
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×