মানুষকে দুঃখ দেয়ার ভয় যতটা কাজ করে আমার ভেতরে ততটা ভয় হয়তো আর কোন কিছুতেই নেই আমার । এটা একটু অতিরিক্ত হয়ে গেছে মনে হয়। শুধু বাস্তব জীবন বা কর্মক্ষেত্রেই নয় এমনকি ফেসবুক থেকে শুরু করে খুব ক্ষুদ্র ব্যাপারেও ভীত থাকি সব সময়, এই বুঝি কাউকে কোন কিছুতে আঘাত বা কষ্ট দিয়ে ফেললাম । এটা কি কষ্টের তীব্রতা কতটা হতে পারে সেটা খুব ভালো করে জানি বলে নাকি আরও কোন কারণ আছে জানিনা। ফেসবুকে অনেক সময় অনেক বন্ধুর অনেক বক্তব্য বা ছবিতে আমার আপত্তি থাকে, কিছু সময়ে সেটা মানতেও কষ্ট হয় । এখানে তর্ক করতে গেলে সবচেয়ে বড় ঝামেলা হল সামনে বসে কথা বলে একটা স্পর্শকাতর বিষয় যতটা সহজে পরিস্কার করা যায়, সেটা লিখে অনেক দূরত্বে থেকে কিছু সময় সম্ভব হয়না । সেটা যুক্তির অভাব কিংবা লেখার দুর্বলতার জন্য নয় । এর প্রধান কারণ হল যাকে বলা হচ্ছে সে বেশিরভাগ সময়েই বক্তার বক্তব্যের পেছনের মানসিকতা দেখতে পারেন না । আরেকটা ব্যাপার হল দুজন মানুষের একটা তর্কের মধ্যে আরেকজন মানুষ হঠাৎ করে তার বক্তব্য প্রকাশ করায় প্রসঙ্গ পরিবর্তনসহ ক্ষণিকের মাথা গরমে আলোচনার জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায় । এটা সবার মত প্রকাশের জায়গা তাই অন্যের হস্তক্ষেপ ও মেনে নিতে হয় চুপচাপ । সবাই মতামত প্রকাশ করে কিন্তু সবাই সেটা নিয়ে উন্মুক্ত আলোচনার ব্যপারে বিশ্বাসী বা তেমন মানসিকতার অধিকারী নয় । এটা আউলা লাগার আরেকটা কারণ । তাই তর্ক সহিংস রুপ নিয়ে সম্পর্কের পতন মানে ফেসবুকিয় সম্পর্কের পতন হল কাঁদা ছোড়াছুড়ি শেষে ব্লকের মাধ্যমে সমাপ্তি । এতো কাহিনী এতোদিনের ফেসবুক ব্যবহারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে পেশ করলাম । তার পেছনের কারণ হল আজ একজনের একটা পোস্ট দেখে খুব দ্বিধা দন্দে ভুগলাম । কথা বললেই আউলা লাগবে আর তাকে চুপচাপ রিমুভ করে দিলেও বেচারা কষ্ট পাবে । সেই মানুষকে কষ্ট দেয়ার ভয় থেকে বিরত থাকতে হল । এখানে ঠিক বা বেঠিকের চেয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলার ভয়টাই আমাকে আচ্ছন্ন করে রেখেছে বেশি । জানি এটা কোন প্রশ্ন হলে এর উত্তরটা খুব সহজ । অবশ্যই সবার নিজস্ব মতামত থাকবে এবং সেটা প্রকাশ করার অধিকারও, সেটা আমার সাথে না মিললেই সেটা ভুল তাও নয় । অবশ্যই একই জায়গায় যাওয়ার অনেকগুলো সঠিক পথ থাকে এবং থাকতে পারে । আপেক্ষিক আর খুব সাধারন ভাবেই সবারটা সবাই বেছে নেয় । কিন্তু এখানে প্রশ্ন সত্য আর সঠিক নিয়ে এবং তার বক্তব্য প্রকাশের বা সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে । কারো কোন ব্যাক্তিগত বিষয় নিয়ে আমার মধ্যে দ্বিমত পোষণ করার কোন কারণ বা সুযোগ নেই । আমি শুধু চাই সত্যটাকেই জানুক, বলুক আর সেটার ব্যপারে বক্তব্য যেন পরিস্কার, সুন্দর আর যুক্তিসঙ্গত হয় আমাদের । মনের অনেকগুলো দরজা জানালা আমরা হয়তো খুঁজেই পাইনা । সেগুলো খুঁজে খুঁজে খুলে দিলে আলোতে ভরে যেয়ে মনের ঘরটা অনেক বিশালতা পাবে । নিঃশ্বাস নেয়া ছাড়াও যে বেঁচে থাকার আরও কিছু মানে আছে তা জানতে হলে মনের যত্ন নেয়া নিঃশ্বাস নেয়ার চেয়ে বেশি জরুরী...!!!
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।