somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক চৈনিক সভ্যতায় আমি যখন অতিথি-২

১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মো্ট ১২ দিনের ট্যুর। ১ম এবং শেষ দিন বাদ দিলে পাক্কা ১০ দিন। প্রথম দিনই ডিনারে একটু বিপত্তি ঘটল। ডরমেটরিতে পৌছুতে আমাদের ৭:৩০ বেজে গেল। আধাঘন্টার মধ্যেই আমাদের সবকিছু চিনিয়ে এবং বুঝিয়ে দিয়ে লোকাল টিম বিদায় নিলে আমরা সবাই ফ্রেস হয়ে মোটামুটি ধীরে সুস্থে ডিনারের জন্য বের হলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সব অন্ধকার। কিছুক্ষন ডাকাডাকির পর একজন এসে চৈনিক ল্যাঙ্গুয়েজে কি যেন বলা শুরু করল। এরা চৈনিক ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। আর আমি সহ আমার টিমের সকলেরই চৈনিক জ্ঞান ‘নি হাউ মা’ (কেমন আছেন?) পর্যন্ত। অবশেষে একজনকে পেলাম যে ইংরেজী এবং চৈনিক দুই ভাষাই জানে। আর তার মাধ্যমে যে জিনিসটি উদ্ধার হল তা শুনে তো আমাদের মাথা তো পুরাই খারাপ অহস্থা।

ক্যান্টিন ৬ টায় (বাংলাদেশ টাইম ৪টায়) বন্ধ হয়ে যায়। আগ্ই বলে রাখি বাংলাদেশের সাথে কুনমিং এর সময়ের পার্থক্য ২ ঘন্টা হলেও ভৌগলিকভাবে খুব বেশি দুরে না থাকার কারনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবকিছুতে তেমন পার্থক্য নেই। যেমন কুনমিং-এ সূর্যাস্ত ৮:৩০ আর বাংলাদেশে ৬:৩০। সুতরাং ঘড়ির কাটা ২ ঘন্টা না বাড়ালে বাংলাদেশের মতই। কি আর করা। বাইরে খেতে হবে। সমস্যা সেখানেও হালাল খাবার কোথায় পাব? আবার সন্ধা ৮:০০ টার মধ্যে মোটামুটি দোকানপাট বন্ধ। অগত্যা ৫ কিলো হেঁটে কেক আর কলা কিনে রাতরে খাবারের ঝামেলা শেষ করলাম।

আমাদের তিন বেলা খাবারের রুটিন ছিল; ভোর ৭:৩০ নাস্তা, সকাল ১১:৩০ লাঞ্চ এবং বিকাল ৫:৩০ টায় ডিনার। আমরা আবার এর সাথে আরেকটি ওয়াক্ত বাড়িয়ে রাত ১১:০০ টার দিকে রাতের ডিনার যোগ করলাম। খাবারের স্বাদ নিয়ে একটু সমস্যা ছিল। শাক-সবজি সব অর্ধ সেদ্ধ। মাছ মাংশের টেস্ট মিস্টি মিস্টি লাগে। একদিন তো আমরা নিজেরাই কিচেনে ঢুকে গেলাম । আমাদের ঝাল আর স্পাইসি দিয়ে রাননা দেখে চায়নারা তো অবাক। ওরা সাহস করে আর আমাদের রান্না খেয়ে দেখেনি কেমন হলো। গরুর মাংশ আর মুরগি রান্না করে লাঞ্চ আর ডিনার টা ওইদিন আমাদের ভালোই কাটল।

আমাদের সমস্যা হল ভালো জিনিস আমাদের ভালো লাগেনা। ডালে চালে ঝাল খিচুরি না হলে কি আমাদের চলে। বাঙালি তো, তাই সমাধান বের করতে সময় লাগেনি। ইউনান ইউনিভার্সিটির পাশে ফরেন স্ট্রিট নামক যায়গায় একটা ইন্ডিয়ান রেস্ট্রুরেন্টে বিরিয়ানির সন্ধান পেয়ে গেলাম। খাবারের ঝামেলা থেকে মুক্তি পেয়ে আমরা মনোনিবেশ করলাম বিভিন্ন স্পট ভিজিটিং-এ। (চলবে)

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×