somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি?

২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমস্ত প্রশংসা মহান রব্বুল আ’লামীনের জন্য, যিনি আমাদেরকে একমাত্র তাঁরই ইবাদাত করার জন্য সৃষ্টি করেছেন। অসংখ্য ছ্বলাত ও সালাম শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ তাঁর পরিবার ও সাথীবর্গের উপর।

বর্তমানে আমরা পশ্চিমাদের দ্বারা এতটাই বেশি প্রভাবিত যে, পশ্চিম থেকে বিষ আসলেও সেটাকে আমরা মধু মনে করে খেয়ে ফেলি। আদৌ এটা ভাল কি মন্দ সেটা উপলব্ধি ক্ষমতা আমাদের নেই। পশ্চিম থেকে আসা তেমনই একটা ব্যাপার হচ্ছে, আগে ক্যারিয়ার, পরে বিয়া শাদি। আর এই বিয়া শাদি না করলেই বা কি, এত কষ্টের ক্যারিয়ারের ইনকাম দিয়ে সরকারী লাইসেন্সপ্রাপ্ত ব্রোথেল গুলোতে যাবা। প্রতিদিন বউ চেঞ্জ করবা।

পশ্চিমা কাফের-মুশরিকদের এই থিওরি এখন আমাদের মুসলিম সমাজেও ব্যাপক দেখা যাচ্ছে। একটা বিশ-বাইশ বছর বয়েসি ছেলে যদি তার চরিত্র রক্ষা করতে বিয়া করতে চায় তখন সারা দুনিয়া এসে বলবে বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি? কেনরে ভাই তার বউ কি এখন না খেয়ে আছে? আর বিয়া করলে কি দেশে দুর্ভিক্ষ লেগে যাবে? আসেন দেখি তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি তার প্রেসক্রিপশন কি এই ব্যাপারে।
.
আরশের মালিক মহান আল্লাহ বলেন,"যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই, তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে (মৃত্যুর পর) রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়।" (সূরা হুদঃ৬)

তাহলেই দেখতে পাচ্ছি আমাদের সৃষ্টিকর্তা বলেছেন যে যমীনে বিচরণশীল সকল প্রাণীর রিযিকের দায়িত্ব তিনি নিয়েছেন। এখন আমি কাউকে বিয়া করলে কি তার রিজিক ছিনিয়ে নেয়া হবে?

বিয়া করলে কি রিজিক কমে?

আমাদের রব মহান আল্লাহ বলেন,"তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।" (সূরা নূর:৩২)

আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছেন বিয়া করলে তিনি নিজ অনুগ্রহে আমাদের অভাবমুক্ত করবেন অথচ আপনি বলতেছেন বিয়া করে খাওয়াবো কি? এই কথা বলে কি আপনি সীমালঙ্ঘন করছেন না? উপরের ছবিটির দিকে খেয়াল করুন? কি দেখলেন? এমন জায়গায় কি জীবনধারণ করা সম্ভব? আপনার আমার জন্য সম্ভব না কারন আপনি আমি মহান রবের উপর যেই তাওয়াককুল করার দরকার ছিল সেটা করতে পারি নাই। যদি তাওক্কুল করতে পারতাম তাহলে কি হত জানেন?

উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেই মত রুজি দান করবেন যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে। (তিরমিযি ২৩৪৪, ইবন মাজাহ ৪১৬৪)

শেষ করছি উমর ইবন খাত্তাব রাদিআল্লাহুআনহুর কথা দিয়ে, তিনি বলতেন,"ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মধ্যে প্রাচুর্য খোঁজে না। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, ‘তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন।"

আসেন ভাই পশ্চিমা পায়খানার তন্ত্র-মন্ত্র রেখে ফিরে যাই আমাদের রবের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আর তার দেওয়া জিবনবিধান মতে নিজেদেরকে গড়ে তুলি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৩
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×