somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না প্রিয় মুক্তিসেনা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের জীবনে সর্বোচ্চ গৌরবময় এবং অমূল্য অর্জনের দিন। পৃথিবীর বুকে বাংলাদেশের অভ্যূদয় আর অস্তিত্ব নিশ্চিত করতে যাঁরা জীবন দিয়েছিলেন কোন দ্বিতীয় ভাবনা না ভেবে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা।

আজ এই বিশেষ আনন্দের দিনে কেন জানিনা প্রতিবারই আমার এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয়। আনন্দের পাশাপাশি কোথায় যেন একটা মন খারাপও লুকিয়ে থাকে। মনে মনে ভাবতে থাকি, তাঁরা কেমন করে কাটান এই আনন্দের দিনটি, যাঁরা প্রিয়জনের জীবনের বিনিময়ে এই গৌরব, এই আনন্দ বয়ে চলেছেন দিনের পর দিন! কেমন সেই হারাবার বেদনা যার সাথে জড়িয়ে রয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের অহংকার! তাঁরা হয়তো অদ্ভূত এক মিশ্র অনুভূতি নিয়েই বাঁচেন, হাসেন, কাঁদেন!

আবেগ বড় যন্ত্রণার জিনিস! অমূল্য কোন অর্জনের সাথে ভালবাসা আর বিষন্নতা মিশে যে অনুভূতি তৈরী হয় তার নাম আমার জানা নেই! এই যেমন, এই জীবনে যতবার 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসী'....শুনি, গেয়ে উঠি, ততবারই চোখ ভিজে যায় কেন জানিনা! লাল সবুজে দীপ্ত পতাকাটা কেমন করে এত শক্তি আর সাহস জোগায়, বুকের ভেতর দৃঢ়তর হয়ে ওঠে উত্তপ্ত প্রতিজ্ঞা।

আমাদের অনেক কিছু করার আছে। আমরা সবাই কোন না কোনভাবে দেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, যাবতীয় কল্যাণের জন্য কিছু না কিছু করবোই। বাংলাদেশের ইতিহাস, বাঙালীর বৈচিত্র‌ময় বর্ণিল ঐতিহ্য ও সংস্কৃতি, যুগে যুগে মহান আত্নত্যাগের গৌরব আর অতুলনীয় যূথবদ্ধতার গল্প আমাদের অনুজদের, আমাদের সন্তানদের মনে গেঁথে দেবার কর্তব্য থেকে আমরা বিচ্যুত হবো না। স্বার্থচিন্তা আর ভিন্ন মতের অজুহাতে কখনও আমাদের সন্তানদের ভুল বা মিথ্যে ইতিহাস শুনিয়ে, শিখিয়ে তাদের জীবন কলুসিত করবো না।

আমাদের জাতীয় পতাকা স্বগর্বে সমুন্নত থাকুক। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকুক। আমাদের মাতৃভাষা, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য যুগে যুগে কালে কালে অমলিন থাকুক, অক্ষয় থাকুক।

সকলের জন্যে মহান বিজয় দিবসের শুভ কামনা।


মোরা সত্যের 'পরে মন আজি করিব সমর্পণ।
জয় জয় সত্যের জয়।
মোরা বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।
জয় জয় সত্যের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।
জয় জয় সত্যের জয়॥

মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান।
জয় জয় মঙ্গলময়।
মোরা লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
জয় জয় মঙ্গলময়।
যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু অশুভবাক্য নয়।
জয় জয় মঙ্গলময়॥


রবীন্দ্রনাথ ঠাকুর

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফকিরের রাজা ভাবা; রাজা হওয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৮


ছোট বেলায় আমি শুধু একা শুনেছি তা নয় ! আমার মতো অনেকেই এ বাক্যটি শুনেছে; বাদশাহ ফকির হলেও তার বাদশাহী মন যায় না আর ফকির যদি বাদশাহ-ও হয়, তার... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

×