somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনে যেসব আজাইড়া কাম করতে ইচ্ছা করে B-) (কিন্তু পারিনা) :((

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্তাহের ৫টা দিন কামলা দেই আর ছুটির দিনগুলার জন্য অপেক্ষা করি। কত কি করার প্ল্যান করি, কিন্তু ছুটির দিনগুলা যখন আসে তখন কিছুই করা হয়না। অমুকের বিয়া, তমুকের জন্মদিন কিংবা কারো মুসলমানি। তারপরে আছে বাজার, শপিং, বাইরে খাইতে যাওয়ার বায়না এবং সর্বোপরি নানান অযুহাতে শ্বশুর বাড়ি যাওয়া। শেষ পর্যন্ত পরিকল্পনাগুলো বেশীর ভাগই কল্পনাতেই থেকে যায়। তবে মাঝে মাঝে বিড়ালের কপালেও শিকে ছিঁড়ে, আমারও কর্মহীন ছুটি জুটে যায়। তখন মনের আনন্দে এই কাজ গুলো করি............

বই পড়া
আহা! কোন টেনশন ছাড়া, কোন রকম ব্রেক ছাড়া পছন্দের কোন বই পড়তে যে কি সুখ! বিশেষ করে বারান্দায় বসে হাওয়া খেতে খেতে, মাঝে মাঝে প্রকৃতির শোভা দেখতে দেখতে। আর বইও আছে জমা সেই রকম। বুক শেলফে আছে কাগজের বই, পিসিতে আছে ইলেকট্রোনিক বই, ল্যাপটপে আছে এমনকি মোবাইলেও আছে। যত বই এ পর্যন্ত ডাউনলোড করেছে সারা জীবনেও তা পড়ে শেষ করা যাবেনা। বই ছাড়াও আছে ঈদ সংখ্যা, পূজা সংখ্যা যেগুলো জমে আছে আমার পড়ার অপেক্ষায়।

মুভি দেখা
কয়টা মুভি দেখেছি গত ১ মাসে? দুটোর বেশী হবেনা। অথচ জুনিয়ার কিছু কলিগের সুবাদে বিনে পয়সাতেই পাই ইংরেজী বা হিন্দি লেটেস্ট সব মুভি। কিন্তু দেখার সময় কই?

টিভি সিরিজ
পছন্দের টিভি সিরিজ গুলোর ডিভিডি কিনে বসে আছি, দেখার সুযোগ পাইনা। সাইনফেল্ড, সিএসআই, ফল গাই, ম্যাকগাইভার..........এরকম আরো আছে। মার্কেটে গেলেই হাত নিশপিশ করে নতুন ডিভিডি কিনার জন্য কিন্তু পুরনো গুলোই দেখে সারতে পারলাম কই! /:)

গান শোনা
এক সময় নিয়ম করে নতুন হিন্দি মুভিগুলোর গানের সিডি কিনে নিয়ে আসতাম। পিসিতে কপি করে আস্তে আস্তে শুনতাম। এখন ভাল একটা গান হিট হওয়ার অনেকদিন পরে খবর পাই। একটা উদাহরণ দেই, লাভ আজকাল ছবির রাহাত ফতেহ আলী খানের গাওয়া 'আজ দিন চালে আয়ে' গানটা খুব পছন্দ হইছে আমার, প্রায়ই শুনি মোবাইলে। কিন্তু কখন? ছবি মুক্তি পাওয়ার প্রায় ১ বছর পরে।

টিভি দেখা
এইটার কথা সবশেষে লেখলাম কারণ এইটা এখন তেমন টানেনা আমাকে। দেখার মধ্যে ফুটবল খেলা আর কিছু রিয়ালিটি শো। তবে চ্যানেল ঘুরানোর মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে! ;)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×