ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নতুন নাটক "জাহাজ ছিনতাই" না তো !!!
০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুইদিন থেকে কয়েকটি আলোচিত বিষয়ের মধ্যে একটি হচ্ছে সোমালিয় জলদস্যুরা 'জাহান মনি' নামের বাংলাদেশের একটি জাহাজ ভারতের অর্থনৈতিক জলসীমার মধ্যে থেকে ছিনতাই করেছে। এ নিয়ে বাংলাদেশ ও ভারতে অনেক আলোচনা হচ্ছে। চিন্তার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে ভারত বেশি চিন্তিত বলে মনে হচ্ছে। আর চিন্তিত হবেই না বা কেন? ভারত-বাংলাদেশ বন্ধু-প্রতিম দেশ। একে অপরের সমস্যায় একে-অপরকে সাহায্য করবে এটাই স্বাভাবিক।শোনা যাচ্ছে বাংলাদেশী জাহাজ উদ্ধারে ভারত সব রকম সাহায্য করবে।
কিন্তূ ভারতের সাহায্য মানে বাংলাদেশী হিসাবে আমাদের ভয়! কারন অতীতে ভারত বাংলাদেশকে যতটুকু সাহায্য করেছে তার চেয়ে অনেক বেশী বাংলাদেশের কাছ থেকে নিয়েছে। তাই মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এই জাহাজ ছিনতাই এর সাথে অন্য কোন কিছুর সম্পর্ক নেই তো ?? কারণ আগামীতে ট্রানজিট, টিপাইমুখ বাধ.................... নিয়ে বাংলাদেশের পরিবেশ গরম হতে পারে। তাই এর আগে একটা নাটক হলে কেমন হয় !!
কারণ ভারত নিজেরাই জাহাজ ছিনতাই করে কয়দিন পর ফেরত দিয়ে বলবে দেখ আমরা তোমাদের জাহাজ উদ্ধার করে দিলাম। আর আমাদের সরকার আমাদের মত ম্যাগো পাবলিকদের বুঝাবে দেখ ভারত আমাদের কত উপকার করে! তাই ভারতের একটু উপকার আমাদের করা উচিৎ।
উপরের সমস্থ লেখা আমার কল্পনা প্রসুত, সত্য না হলে খুশি হব। তবে উপরের লেখা নিয়ে ভয়ও কাজ করছে কারণ আইপি ট্রেক করে আবার জেলে না যেতে হয়, দিনকাল যা পড়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন