মিঃ শুভ
সামহোয়্যার ইন ব্লগ.নেট
পৃথিবী, সৌরজগৎ।
[গাঢ়] বিষয় ঃ কারন দশানের্ার নোটিশ। [/গাঢ়]
আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি প্রায় সময় আপনার ব্লগার বন্ধুদের ভালোবাসা উপেক্ষা করে আপনার ব্লগের পূর্বের পোষ্টগুলো মুছে ফেলেন। সমপ্রতি আপনি 300টি ব্লগ পোষ্ট পূর্ন করার পর হঠাৎ করে আপনার লেখা প্রায় 50/60 টি ব্লগ পোষ্ট মুছে ফেলেন। উক্ত পোষ্টগুলো মুছে ফেলার ফলে আমাদের ব্লগ থেকে অনেক ইতিহাস, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক কথা হারিয়ে গেছে। আপনার এই জাতীয় অস্বাভাবিক আচরন আমাদের ভালোবাসায় আঘাত হেনেছে।
উল্লেখ্য, আপনার এধরনের কার্যকলাপের জন্য দুনিয়ার কোন আইন-কানুন-সংবিধান এর নিয়ম-শৃংখলা ভঙ্গ হয় নাই এটা সঠিক, তবে আমরা ব্লগের আর্কাইভ থেকে মুল্যবান লেখা হারিয়েছি।
এমতবস্থায়, উপরোলি্লখিত কার্যকলাপ এর জন্য ব্লগে যে অপুরনীয় ক্ষতি সাধন হলো তা পুরনের জন্য আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহন করতে চান, তার সুষ্ঠ জবাব আগামী 03 দিনের মধ্যে প্রদান করার জন্য বলা হলো।
ঝড়ো হাওয়া
সামহোয়্যার ইন ব্লগ.নেট
বিঃদ্রঃ শুভ (মনে মনে 'ভাই') পোষ্টটা ক্ষমা সুন্দর, ভালোবাসা দুষ্টু দৃষ্টিতে দেইখেন।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৬ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


