এইবার আসি বই প্রসঙ্গে, বইটি উৎসর্গ করা হয়েছে জনাব [গাঢ়] অসিত পাল [/গাঢ়] কে, যিনি 2004-05 অর্থ বছরের বাংলাদেশের শীর্ষ করদাতা !! বইয়ের [গাঢ়] মুখ বন্ধ বা মুখ খোলা [/গাঢ়] অংশে লেখক, শুভ নামের ব্লগারের ব্লগে আসার উদ্দেশ্য, ব্লগানোর অনুভুতি, ব্লগারদের প্রতি ভালোবাসা ... এসবের কথা বলেছেন। লেখক বইটিতে তার পোষ্টকৃত শতাধিক ব্লগপোষ্ট থেকে তার পছন্দের কিছু সংখ্যক ব্লগ প্রকাশিত করেছেন। কিন্তু ঐ ব্লগপোষ্টে গুলোতে অন্যান্য ব্লগারদের যে মন্তব্য ছিল তা তার বইয়ে স্থান পায়নি। কেন পায়নি সেটা লেখকই বলতে পারবেন।
[গাঢ়] শুভ'র ব্লগিং [/গাঢ়] সম্ভবত বাংলা ব্লগিং নিয়ে প্রকাশিত দেশের প্রথম বই। লেখক কে অভিনন্দন এবং তার ব্লগ জীবনের দীঘায়ু কামনা করছি।
বই মেলার আড্ডা ঃ 02 ফেব্রুয়ারী 2007ইং, শুক্রবার।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


