somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস : অবুঝ প্রেম-৪

০৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপন্যাস : অবুঝ প্রেম-ভুমিকাঃ
উপন্যাস : অবুঝ প্রেম-১:
উপন্যাস : অবুঝ প্রেম-২:
উপন্যাস : অবুঝ প্রেম-৩:

-৪-

ভোররাতে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে বাড়ীর অন্যদের সাথে সাথে সাগরেরও ঘুম ভেঙ্গে যায়। সকলে হাত মুখ ধুয়ে অযু করে নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে গেল। সাগর ও নামাজ পড়তে গেল মসজিদে। নামাজ পড়ে এসে পড়তে বসল। পড়তে পড়তে প্রায় ৭.৩০ বেজে গেল।

সাগর চিন্তা করল এখনতো স্কুলে যাওয়ার অনেক সময় রয়েছে। নদী কেমন আছে দেখা দরকার। নদীর চিন্তায় সারারাত ঘুমুতে পারিনি। ওকি সুস্থ হয়েছে কিনা জানা দরকার। এসব কথা চিন্তা করতে করতে সাগর নদীদের বাড়ীর দিকে রওনা দিল এবং এক সময় নদীদের বাড়ীতে চলে এল।

দেখে নদী বারান্দায় বসে আছে। নদী সাগরকে দেখে অবাক হয়ে বলে, সাগর তুমি? হ্যাঁ নদী আমি তোমাকে দেখতে এসেছি, তুমি কেমন আছ? নদী বলে হ্যাঁ এখন ভালো আছি।

এমন সময় নদীর মা ভিতর থেকে বাহিরে এসে সাগরকে দেখে। সাগর সালাম দিল। নদীর মা বলে বাবা দাঁড়িয়ে আছো কেন ? ঘরে গিয়ে বস। সাগর ও নদী ঘরে গিয়ে বসলো আর এ পাশ দিয়ে নদীর মা খাবারের ব্যবস্থা করতে গেল।

সাগর এসময় তখন দুঃখ জড়ানো গলায় নদীকে বলতে লাগল, নদী, গতকালের দুর্ঘটনার জন্য আমি দুঃখিত। আমি কালরাত এ জন্য ঠিক ভাবে ঘুমাতে পারিনি, নিজেকে আমার অনেক বড় অপরাধী মনে হয়েছে। তুমি আমাকে মা করেছো তো। নদী সাগরের কথা শুনে বলল যে, না না এ তুমি কি বলছ, তোমার তো কোন দোষ নেই। আমরা উভয়ে পরিস্থিতির শিকার। যাক এসব বিষয় নিয়ে কথা বাদ দাও। উভয়ে আনমনা হয়ে যায়।

কিছু সময় কেউই কথা বলছে না হঠাৎ নদী বলে সাগর তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। নদীকে সাগরও বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। নদী বলে ঠিক আছে বল। সাগর বলে তুমি আগে বল। নদী বলে আমি আগে বলবো ঠিক আছে তবে এখানে বলা যাবে না। সাগর বলে তবে কোথায়? নদী বলে স্কুলে যেতেই যে শিকদারের বড় বাগান আছে ঐ পেয়ারা বাগানে। সাগর বলে ঠিক আছে। তবে তুমি আগে বলবে কিন্তু নদী । নদী বলে ঠিক আছে ঠিক ৯.৩০ মিনিটে চলে আসবে।

এর মধ্যে নদীর মা পরাটা,ডিম,সরবত ইত্যাদি নিয়ে চলে আসে। সাগর বলে একি খালাম্মা এসব কে করতে বলেছে। না বাবা, এমন কিছুই না। খালাম্মা, আমি হাত মুখতো ধুইনি। নদীর মা বলে আমাদের কল থেকে ধুয়ে আসো। সাগর কল থেকে হাত মুখ ধুয়ে আসলো। সাগর খাওয়া শুরু করার আগে নদী ও নদীর মাকে বলে আপনারাও খান। তখন নদীর মা বলে তোমরা খাও আর গল্প কর আমি রান্নার কাজে যাই। নদী এবং সাগর একসাথে মিলে অল্প কিছু খেয়ে বলে আর খাব না । হাত মুখ ধুয়ে ফেলল।

সাগর নদীকে বলে এবার বাড়ী যাই। তুমি তাড়া তাড়ি এস এই বলে ঘর থেকে বেরিয়ে নদীর মাকে দেখে। নদীর মাকে বলে আজ আসি খালাম্মা। নদীর মা বলে আর একদিন এসো বাবা। সাগর তার বাসায় যাওয়ার জন্য রওয়ানা দিল......................
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×