somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার অনার্স বা মাস্টার্স-এর থিসিস কোন জার্নালে পাবলিশ করবেন? কেন করবেন? মুলত হেলথ সায়েন্স রিলেটেড প্রকাশনার জন্য

২০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বিজ্ঞান গবেষণার সুযোগ কম। সেই স্বল্প সুযোগকেও কাজে লাগিয়ে অনেকেই অনার্স বা মাস্টার্স লেভেলে ভালো থিসিস/প্রজেক্টের কাজ করে থাকেন। একটি গবেষণা কর্মের আউটপুট যদি ভালো হয় এবং এর রেজাল্ট যদি সিগনিফিকেন্ট হয় তাহলে সেটি শুধু ইউনিভার্সিটির সেমিনার লাইব্রেরী পর্যন্ত সীমাবদ্ধ না রেখে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করা উচিত।

এখানে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে কোন জার্নালে প্রকাশ করবো? কেন করবো? আশাকরি এই পোস্ট থেকে আমরা প্রাথমিক একটি ধারণা নিতে পারবো। তবে মনে রাখতে হবে গবেষণার রেজাল্ট বা আউটকাম সিগনিফিকেন্ট হতে হবে।

১. জার্নাল প্রকাশনার ক্ষেত্রে আপনার সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন আপনার প্রজেক্ট/থিসিস সুপারভাইজার। তিনি নিজেই সাধারণত ভেবে রাখেন কাজের সিগনিফিকেন্স এবং আউটকাম অ্যানালাইসিস করে কাজটি কোথায় পাবলিশ করা যায়। আপনি প্রাথমিক ভাবে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে একটি ড্রাফ্ট ম্যানুস্ক্রিপ্ট তৈরী করে সুপারভাইজারকে দেখাতে পারেন।

২. ড্রাফ্ট তৈরী করার ক্ষেত্রে মনে রাখুন আপনি খুবই নবিশ। তাই আহামরী দুর্দান্ত কিছু ঘটিয়ে ফেলবেন সেটা আশা না করাই ভালো।

কোন জার্নালের ফরমেটে ড্রাফ্ট রেডি করবেন?

প্রাথমিকভাবে কোন স্পেসিফিক জার্নালেই পাবলিশ করবো এমনটি ভাবা বা ভেবে কাজ করা খুব বুদ্ধিমানের মত কাজ হবে বলে আমি মনে করিনা। তারপরও যদি আপনি মনে করেন স্পেসিফিক জার্নাল ফরমেটে ড্রাফ্ট রেডি করবেন সেক্ষেত্রে কিছু বিষয় খুব কেয়ারফুলি বিবেচনা করা উচিত।

১. জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে? থাকলে কত?

খুব সহজ করে বলতে গেলে ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটি জার্নাল সাম্প্রতিক কতগুলো আর্টিকেল প্রকাশ করলো এবং সেই আর্টিকেলগুলোকে অন্যরা তাদের প্রকাশনায় কতবার রেফারেন্স হিসেবে ব্যবহার করলো।

ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্পর্কে আরো জানতেঃ উইকিপিডিয়া, থমসন রয়টার

ধরে নেয়া হয় যে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর যত বেশি সেটি তত গুরুত্বপূর্ণ ও ভালো জার্নাল। প্রাসংগিক ভাবে বলে রাখা ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টর একটি জার্নালের মানের কোন অ্যাবসোলিউট প্যারামিটার নয়। কেননা এটি থমসন রয়টারের একটি বানিজ্যিক প্রডাক্ট, মানে শুধুমাত্র সায়েন্স সায়টেশন ইনডেক্সে ইনডেক্সড জার্নালগুলোরই ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকে।

দেখুন আপনি যে জার্নালে প্রকাশ করতে ইচ্ছুক সেটির ইমপ্যাক্ট ফ্যাক্টর কত!!

২. জার্নালের প্রকাশক কে?

জার্নালের প্রকাশক কে এটি খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। আপনি যে সকল প্রকাশকের জার্নালে চোখ বুঁজে ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে পারেন (কিছু উদাহরণ, পূর্নাংগ লিস্ট নয়)ঃ

● Lippincott Williams and Wilkins

● BioMed Central

● Cambridge University Press

● Elsevier Science

● Medknow Publications

● Nature Publishing Group

● Oxford University Press

● Sage Publications

● SciELO

● Springer

● Informa plc

● Taylor and Francis Group

● John Wiley and Sons

৩. জার্নালটি কোন কোন মেজর ডেটাবেসে ইনডেক্সড?

আমরা ইতিমধ্যে একটি ইনডেক্সিং সার্ভিসের কথা বলেছি। আরো কিছু ডেটাবেজের কথা উল্লেখ করা যাক। দেখুন আপনি যে জার্নালটির কথা ভাবছেন সেটি এর কোন কোন ডেটাবেসে ইনডেক্সডঃ

দেখতে পারেন নিচের দুটো লিংকে-

● লিংক ১

● লিংক ২


সবচেয়ে গুরুত্বপূর্ন যে বিষয়টি!!

১. জার্নালটির স্কোপের মাঝে আপনার কাজটি পরে কিনা? ধরুন আপনি কোন একটি প্লান্টের কোন ভেষজ গুন সংক্রান্ত কাজ নিয়ে লিখেছেন সেটি পাবলিক হেলথ রিলেটেড জার্নালে প্রকাশের সুযোগ নেই।

২. জার্নালটির রিভিউ পলিসি কি?
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×