সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫
যাত্রা, বাউলগান কি হারাম? বিলুপ্তি প্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলার চিত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গতকাল আমাদের গ্রামের একটি উচ্চবিদ্যালযের রজত জয়ন্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্ততি পর্যায়ের দৃশ্য এটা। শহরের ছেলেরা সম্ভবত বলতেই পারবেনা এটা কি? গ্রামের ছেলেদেরও অনেকের কাছে এটা এক অজানা খেলা। গ্রামীন জীবনের দুঃখ কস্টের মাঝেও তাদের আনন্দ উপভোগের জন্য উদ্ভাবিত হয়েছিল নানা উপকরণ। যাত্রার আসর, বাউলগানের আসর, নৌকা বাইচ, ষাড়ের লড়াই, মোরগের লড়াই, পুথি পাঠ, কিচ্ছা কাহিনী। এখন মৌলবাদীদের চাপে আমাদের এসব ঐতিহ্যগত সম্পদ আজ বিলুপ্তির পথে। এখন গ্রামে যাত্রা, বাউল গানের আযোজন করা যায় না। মোল্লারা বলে হারাম। অথচ ঐ সব মোল্লাদের বাড়ীতেও রয়েছে ডিসের সংযোগ, যার মাধ্যমে তারা বম্বের অশ্লীল নাচ দেখে মনজুড়ায়। জিজ্ঞেস করলে বলে, আমরা শুধু খবর দেখি। আমি একজনকে বললাম, খবর দেখেন, কিন্ত খবর যারা পড়ে তাদরে অনেকে ত বাছাই করা সুন্দরী এবং তাদের মাথায় ঘোমটা থাকে না। সংবাদের সাথে এদের চেহারা দেখাও কি আপনাদের হারাম নয়? তখন তারা বলে আমাদের ত উপায় নাই। ইসলামী রাস্ট্র হলে আমরা সব বন্ধ করে দেব। শহরে কাঠ মোল্লাদের উৎপাত কম হলেও গ্রামে তাদের উৎপাত এতই যে একটা নাটক পর্যন্ত করা যায় না। মোল্লাদের এধরণের উৎপাতে আমাদের গ্রামীন জীবন থেকে ঐতিহ্য সমৃদ্ধ অনেক নির্দোষ বিনোদন হারিয়ে যেতে বসেছে, এবং সেই স্থান দখল করে নিচ্ছে ফেনসিডিল ও মোবাইলে অশ্লীল XXX মার্কা ভিডিও ফুটেজ। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় শিক্ষিত শ্রেণী ঐক্যবদ্ধ ও সোচ্ছার না হলে, একদিন গ্রামীণ সমাজকে অসহায়ের মত মোল্লাদের ফতোয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করবে এবং আমাদেরকে মধ্যযুগের ফেরানোর পথে তাদের কাজ সহজ হয়ে যাবে। লাঠি খেলার একটি দৃশ্য
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।