somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে প্রশ্নটা নিয়ে পিতা হিসেবে বিব্রত থাকি

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলায় অজস্র প্রশ্ন ছিল মনে। বেশিরভাগ প্রশ্নগুলো করতাম আমার বাবার কাছে। যথেষ্ট ধৈর্য্য নিয়ে তিনি ওসব প্রশ্নের জবাব দিতেন। কখনো বিরক্ত হতেন না। আকাশ কি? দূরে যে আকাশ নেমে এসেছে সেটা কোথায়? আকাশ কেন নীল? নীল আকাশের উপরে আর কি আছে? ধানগাছ আরো বড় হয় না কেন? পাটগাছ তো লম্বা হয়, তাহলে ধানগাছ কেন ....... । এমনি নানা প্রশ্নের তোড়ে অনেককেই বিরক্ত করেছি বিভিন্ন সময়। কিছু দার্শনিক প্রশ্নও ভাসতো মনে।

শৈশবে আমার গ্রামে বিদ্যুৎ ছিল না, ব্যাটারীতে রেডিও বাজতো। কান খাড়া করে রেডিও শুনতাম। বাক্সটির ফাঁক ফোঁকর দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করতাম, এই যে সুন্দর করে কথা বলে, গান গায়, সেই মানুষদের। দেখতে তো পেতাম না কিছুই। এসব নিয়েও কম প্রশ্ন করিনি। এই মানুষরা রেডিওর ভিতরে কিভাবে থাকে, কি খায়? কিভাবে এতো জোরে কথা বলে? কল্পনায় তাদের একটা জগত দেখতাম। রেডিওতে কিছু বিজ্ঞাপনের মাঝে “রাজা কনডম”এর বিজ্ঞাপন দিতো নিয়মিত। বাবাকে জিজ্ঞেস করলাম, রাজা কনডম কি? তিনি শুধু এর জবাবটা দেননি। বলেছিলেন, বড় হয়ে বুঝবি। জবাব না পেলেও এ প্রশ্নটা আর কাউকে করিনি, কিন্তু মনের মধ্যে ঘুরপাক খেয়েছে বহুদিন। বড় হয়ে যখন বুঝলাম, বিব্রত লেগেছে আমার বাবাকে এই প্রশ্নটা করার জন্য।

আজকাল পত্রপত্রিকার পাতায় প্রায়শঃই ধর্ষণের খবর আসে। আমি এই খবরগুলো এড়িয়ে চলি। নিজেকে খুব অসহায় লাগে ওসব খবর দেখলে। খবর প্রকাশই শেষ, সচরাচর ধর্ষকের বিচার হয় না। প্রশাসনিক উন্নাসিকতায় বা রহস্যজনক কারণে বিচার চাপা পড়ে যায়। চাপা পড়ে যায় খবরের আপডেট। ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়, তার জন্য তৎকালীন বিরোধীদলীয় নেত্রী অনেক সোচ্চার হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর ক্ষমতাসীন আমলে তনুসহ কত মেয়েকে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, ওসব বিষয়গুলো দেখার মত তাঁর সময় নেই, নাকি আগ্রহ নেই জানি না। নাকি অন্তরালে আরো কোন কারণ আছে, এ বিষয়ে আমার কোন প্রশ্নও নেই।

আমার জানামতে ১/১১র পর দুইটা বছর পত্রিকায় ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং বা ধর্ষণের মতো কোন খবর ছিল না। রাত বারোটায় কোন মেয়ে রাস্তায় দেখলেও ধর্ষণ তো দুরের কথা, কেউ ইভটিজিংএর সাহস পেতো না। নারীর শাসনামলেও আজ দেশে নারীরা কেন নিরাপদ নয়, আমি এই প্রশ্নও করি না। কে কখন বিব্রত হয়!

আমি এখন বাবা। আমার বড় ছেলের বয়স দশ বছর। ছোটবেলা থেকেই সেও আমাকে অনেক প্রশ্ন করে। যতোটা পারি, জবাব দেই। আজকাল সে পত্রিকা পড়ে। ছোটদের পাতা, পাজল এসবের দিকেই তার আগ্রহ। কিন্তু পত্রিকার পাতা খুললেই তো অনেক খবরের মধ্যে খুন, ধর্ষণের খবরও আসে। ধর্ষণের হেডলাইন দেখে আমি বিব্রত হয়ে পড়ি, কখন আবার প্রশ্ন করে বসে, বাবা ধর্ষণ কি?

কোন পিতা কি এই প্রশ্নের জবাব জানেন, সন্তানকে দেবার জন্য?
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×