somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে!!!! ছাত্র রাজনীতি

২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী আসলেই বিচিত্র। সারা বিশ্বে ছাত্র রাজনীতি কেমন, আর আমাদের দেশের ছাত্র রাজনীতি কেমন? ছাত্র রাজনীতি হতে হবে গঠনমূলক। কিন্তু আমাদের দেশে আমরা ছাত্র রাজনীতির বিপরীত চিত্রই দেখি। এখানে ছাত্র রাজনীতি মানেই হল দু-গ্রুপে মারামারি, বেশ কয়েকজনের আহত হওয়া। ফলশ্রুতিতে ভার্সিটি বন্ধ হয়ে যাওয়া, একটি তদন্ত কমিটি করা এবং কিছুদিন পরে আবার সেটা মিটমাট হয়ে যাওয়া। এটা একটা সাধারণ সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা কেউ এই রীতি ভাঙ্গতে সাহস করি না।
এবার আসি নিজের অভিজ্ঞতার কথা। আমি চুয়েটে ভর্তি হলাম প্রায় দু’বছর পার হয়ে গেল। দু’বছরই দু’বার ভার্সিটি বন্ধ হয়েছে। কারণ একটাই, দু’গ্রুপে মারামারি। প্রতিবারই তা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারীর মধ্যে। এটা একটা সংস্কৃতি, যেটি আমরা পালন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সবর্শেষ গতকাল আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চুয়েট বন্ধ হয়ে গেল।
গতকাল চুয়েট বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে একটু খুশি হয়েছি এই কারণে যে, পরীক্ষার পিএল(প্রিপারেটরী লিভ) একটু বেড়ে গেল। কিন্তু এরপর একটা খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। আমার বন্ধুদের উপর হামলা। আমাদের খুব কাছের কিছু মানুষের উপর হামলা।
ওরা কুয়াইশ এর সেখানে আগে হতে জড়ো হয়েছিল। সবগুলো বাস চেক করতেছিল। কেউ আছে কিনা যাদের উপর ওদের ক্ষোভ আছে। চুয়েটের বাস ’তিস্তা’ এসে সেখানে পৌছাঁলে তারা সেখান হতে আমাদের দু’তিনজন বন্ধুকে নামাল আর রড দিয়ে মারতে শুরু করল। চাপাতি দিয়েও একজনের পায়ে আঘাত করল। বাসের আয়না ভাঙ্গল, আবার সেই আয়না দিয়ে পিঠেও মারল। ইট দিয়ে তিন চারজনের মাথায় আঘাত করল। কিন্তু দু’একজনের ভাগ্য ভালো যে ইটের আঘাত এত জোরে পড়েনি। আমাদের সিনিয়র ব্যাচের একজন যিনি বাসে ছিলেন না, কিন' তাকে লোকাল সিএনজি ট্যাক্সি হতে নামিয়ে ওরা মেরেছে।
কিন্তু আমার সবচেয়ে অবাক লাগল বাসে প্রায় ৩০-৪০ জন ছাত্র ছিল।তিন-চারজনকে মারছে এতজন সবাই তা চেয়ে থাকল? বিশ জন নেমেও যদি ওদের ধাওয়া করত তাহলে হয়তো আমাদের বন্ধুরা এভাবে আহত হতো না। কারণ সবাইতো একই প্রতিষ্ঠানে পড়ি।
যারা হামলা করেছে ওদের বেশীরভাগ চুয়েটের ছাত্র, এলাকার সন্ত্রাসীদের সাহায্য নিয়ে তারা এটা করেছে। কিন্তু যাদের উপর হামলা হয়েছে ওরা চট্টগ্রামের স্থানীয়। আমার তো মনে হয় না, ওরা ছেড়ে দিবে? না চাইতেই যুদ্ধটা শুরু হয়ে গেল। ক্যাম্পাস আবার উত্তপ্ত হয়ে গেল। কারণ, ক্ষোভের আগুন এত সহসা থামে না।
শেষে আমার একজন বন্ধুর বর্ণণা হুবহু তুলে দিচ্ছি :
“আমাকে সেই ফোন করল, দোস্ত ওরা নাকি আমাদের খুজঁছে। ওরা আমাদের মারবে। দোস্ত, ওরা বাস থামিয়েছে। দোসৱ ওরা আমাদের দিকে আসতেছে। দোস্ত, ওরা আমাদের মারতে শুরু করতেছে।”
এরপর...... ফোন কেটে গেল।
খুব কাছের একজন বন্ধু এই অবস্থাই আছে, আরেক বন্ধুর এই অবস্থায় মনের অবস্থা কী হবে সেটা আপনারাই চিন্তা করুন। ধরুন আপনার কাছের কেউ এই পরিস্থিতিতে পড়েছে, আপনি সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু আপনি অপারগ। তখন আপনার কেমন লাগবে??
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×