somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদ সম্পর্কে কিছু কথা

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক মূর্খকে দেখছি যারা জীবনে কোনদিন হুমায়ুন আহমেদের কোন বই পড়েননি কিন্তু তবু ওনাকে নাস্তিক বলছেন, উনাকে চটিবাজ বলছেন। যদি এরা হুমায়ুন আহমেদ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখত, তাহলে এরকম কথা বলত না।
হুমায়ুন আহমেদ নাস্তিক? আপনি কি জানেন যে বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের মধ্যে একমাত্র উনিই আস্তিক? আপনি কি জানেন, সুনীল সমরেশদের সাথে ওনার সখ্যতা থাকা সত্তেও উনি কখনো তাদের মত নাস্তিকতাকে সমর্থন করেন নি? উনার কোন গ্রন্থেও এমন কোন চরিত্র পাওয়া যাবে না যার মাধ্যমে উনি নাস্তিকতার প্রচার করেছেন।
আর অশ্লীলতার কথা কি বলার প্রয়োজন আছে? তসলিমা নাসরিন অথবা হুমায়ুন আজাদদের বই পড়ে থাকলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। কোন গুন্ডা একটা মেয়ের শ্লীলতাহানি করছে, এমন সিকোয়েন্সে তারা পুরনাংগ চিত্রের বর্ণনা দিয়েছেন। মেয়েটার কাপড় খোলা থেকে ধর্ষন শেষে ধর্ষকের নিজের প্যান্টের জিপার আটকানো পর্যন্ত। সেখানে হুমায়ুন আহমেদ কি করেছেন, সেইটা বলি। প্রথম লাইনে তিনি পুরুষটিকে দিয়ে বলালেন, 'আস সোনা, তোমায় আদর করি।' পরের সিনে দেখা যাবে মেয়েটাকে কাদতে। তাহলে এখানে আপনি সেক্সটা দেখলেন কোথায়?
আরেকটা উদাহরন দেই। ঘেটুপুত্র কমলা ছবিতে তিনি কি একবারও কোন খারাপ সিন দেখিয়েছেন? একটা সিনে দেখানো হয়েছে, ঘেটুপুত্র বুক থেকে নারকেলের আচা খুলছে, আরেকটা সিনে দেখা গেছে জমিদারের ঘর থেকে এসে সে শারীরিক যন্ত্রনায় কাদছে। তো, এই দুইটা সিনে কি সরাসরি সেক্সকে দেখানো হয়েছে?
এটা মানছি স্যার তার প্রতিটা বইতেই কিছুটা যৌন সুরসুরি রেখেছেন। যেমন ছোট বোন তার বড় বোনকে বলছে, 'আপা, একটা ছেলে একটা মেয়ের পেটে চুমু খেলে কি মেয়েটার বাচ্চা হয়?' আপনারা যারা নিয়মিত হিন্দি-ইংলিশ ছবি দেখে অভ্যস্ত, তাদেরও কি এমন ইনোসেন্ট সংলাপে যৌন উত্তেজনা জাগে? যদি তাই হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি, আপনারা আসলে যৌনরোগে আক্রান্ত। অতিসত্তর আপনাদের কলিকাতা হারবালে যাওয়া উচিত।
অনেকে বলেন, স্যারের বইতে নাকি ধর্মকে আঘাত করে কথা বলা হয়েছে। যেমন মাতাল হাওয়ায় এক হুজুরকে সমকামিতায় জড়িয়ে পড়তে দেখা গেছে। এখন আপ্নারা আপনাদের ধর্মীয় চেতনা থেকে বলুন, যারা সমকামিতা করে, এ দায় তাদের নিজের নাকি তার ধর্মের? আল্লাহ কি সমকামিতাকে নিষিদ্ধ করে নাই? আবার আরেকটা উদাহরনও দেয়া যায়, স্যারের একাধিক বইতে কুরআনে হাফেজদের আধ্যাত্মিক চেতনার বিকাশ সম্পর্কে তুলে ধরেছেন। শ্যামল ছায়া বইতে এক রাজাকারের জীবনেরও মাববিক দিক তুলে ধরেছেন। এরপরও কি তাকে ধর্ম বিরোধী বলা চলে?
সবশেষে উনার ২য় বিয়ে সম্পর্কে বলি। কন্যাসম একটা মেয়েকে বিয়ে করা কখনই নীতিসিদ্ধ নয়। তবে এ ব্যাপারে ধর্মীয় নানা দৃষ্টান্ত দেখাতে পারতাম। কিন্তু না, আমি মানছি তিনি এ কাজটি ঠিক করেন নি। কিন্তু তাই বলে কি তিনি তার প্রথম পক্ষের স্ত্রী বা সন্তানদের কখনো বঞ্চিত করেছেন? হয়ত করেছেন, হয়ত করেন নি। কিন্তু at the end of the day, এটা তার ব্যক্তিগত জীবনের ব্যাপার। রবীন্দ্রনাথ যদি ভাইয়ের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে গড়তে পারেন, তাহলে হুমায়ুন একটা বিপরীত লিঙ্গের একটা মানুষের সাথে (তার বয়স যতই হোক) বৈধ সম্পর্ক করলে আপনাদের সমস্যা কোথায়? খোজ নিয়ে দেখুন, ৯০% নোবেল জয়ী সাহিত্যিকও কিন্তু একাধিক বিয়ে করেছেন!!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×