আসুন জেনে নেয়া যাক পেটের চর্বি থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়...
১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ
দিয়ে শরবত তৈরি করে প্রতিদিন সকালে খাবেন।
২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে।
লেবুর শরবত পান করার পরই
এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এ
পদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর
প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই
সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ
গতিতে।
৩. সকালের নাশতায় অন্য খাবারের
পরিমাণটা কমিয়ে সেখানে স্থান
করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক
বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত
থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।
৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির
সঙ্গে করতে হবে বন্ধুত্ব। কেননা পানি আপনার
শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর
থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য
করে।
৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর
পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।
৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন
আপনার খাবার। এগুলো শরীরের রক্তে শর্করার
মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে
৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন
অংশে চর্বি ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে।
পেটের চর্বি থেকে রেহাই
পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের
সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই। .াসুস
এছাড়ও নিয়ম করে হাটা যেমন -
৮। প্রতিদিন নিয়ম করে ৪৫ মি: বা তার বেশি হাটার অভ্যাস করতে হবে যেটা পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি কাটে খুব দ্রুত গতিতে।
৯। অনেক সময় দেখা যায় নিয়ম করে খাওয়ার পরও পেটে চর্বি জমে যায়, এর অন্যতম কারণ হলো রাতে খাওয়ার পরই আমরা ঘুমাতে চলে যাই। যার কারনে খাওয়ার সাথে থাকা ক্যালোরি বার্ন করা সম্ভব হয়না যেটা পরবর্তিতে চর্বি হিসেবে পেট এ জমে যায়। তাই রাতে খাওয়ার পর মাত্র ১০ মি: একাধারে হাটলেই চর্বি জমা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন সহজেই।
মনে রাখবেন নিয়ন্ত্রিত খাওয়া আর নিয়মিত হাটা আপনাকে শারিরীকভাবে সুস্থ ও সবল রাখবে এবং আপনার শারিরীক গঠনকে করবে আকর্ষনীয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


