somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় নীরা

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা
রাগ করো না। চিঠিতে তোমাকে এই সম্বোধন করলে তুমি কতই না রাগ করো। আমি এটাও জানি রাগ তোমার বেশিক্ষন থাকে না।তুমি কেমন আছ? নিশ্চয়ই অনেক ভাল আছ। অনেকদিন তোমাকে কোন চিঠি লিখা হয় না। কে বলবে তুমি এই যুগের মেয়ে?? এখনো তুমি এসএমএস কিম্বা ফোনের চেয়ে চিঠির আদান-প্রদান কে পছন্দ করো।

কিন্তু তুমি তো জানই আলশেমি তে আমার বিশ্বজোড়া খ্যাতি। তুমি ঠিক যতটা নিপুণ, আমি ঠিক ততটাই বেক্ষাপ্পা। কেমন করে যে আমাকে সহ্য করো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। তোমার একটা অদ্ভুত গুন কি জানো? তুমি কাউকে চাপ দাও না কিন্তু কেমন করে জানি তুমি ঠিক সব্বাইকে ঠিক ঠিক মত কাজ করাতে বা চালাতে পারো। আমাকে কি পেরেছ? জানি না। হয়ত হ্যাঁ হয়ত না।

মনে পরে তোমার সেই প্রথমদিনের কথা? বল তো কি বার ছিল? আমি জানি তোমার রাগে তোমার ফর্সা মুখখানা লাল হয়ে গিয়েছে। রাগ করো না। জানি আমি সবকিছু ভুলে গেলেও তুমি ভুল না। কেন জানি তোমার সব মনে থাকে। কি করে যে পারো। তোমাকে একটা গোপন কথা বলি। তোমাকে রাগাতে কিন্তু আমার বেশ লাগে। এটা শুনে আবার রাগ করে বোসো না।

এখন তো প্রায় মধ্যদুপুর, কিছু খেয়েছ? ভর্তা, সবজি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতে।আজকে কি খেলে? বিকেলে রিকশাতে ঘুরতে খুব ভালবাসতে, আজকে কি ঘুরতে বেরোবে? আজকের আকাশ টা কিন্তু দারুন। কেন জানি মনে হচ্ছে বারবার বলছে ঘরে থেকে লাভ কি? বেরিয়ে পর। যাবে নাকি দিগন্তের খোলা মাঠে?তারপর নাহয় সন্ধ্যা বেলা মঞ্চনাটক দেখতে যাবো। আজকে তোমার প্রিয় দলের শো আছে যাবে?

বাব্বা এত অভিমান? এত রাগ? কখনো তো মুখ ভার করে থাকো না? কেনো দেখা করছ না?কেন কথা বলছ না? ভিতর টা খালি খালি লাগছে । আর কিভাবে বললে বুঝবে??

আমি তো জানি তুমি সব পারো। ঐ মারাত্মক সোমবার টা কেন মুছে দিচ্ছ না। যা কিছু সব নোংরা, জরাজীর্ণ, বস্তাপচা চোখের পলকে সরিয়ে দিয়ে সুন্দর একটা বাতাবরণ তৈরি কর। তুমি তো সব পারো। এসব তো তোমার ফুঁৎকারের কাজ। তবে কেন?কেন? সোমবার টা মুছে দিচ্ছ না??? কেনইবা ওইদিন তুমি ঐ রাস্তা দিয়ে হাঁটতে গেলে, তুমি কি আনমনে ছিলে? কি ভাবছিলে? তুমি তো রাস্তা চলাচলে খুব সাবধানী

জানো না তোমাকে ছাড়া আমার চলে না?? তারপরও তুমি কেন আসছ না? তুমি তো জানো তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তুমি নিশ্চয়ই ভূলে যাও নি তোমাকে ছাড়া আমি নতুন কাপড় কিনতে পারি না তবে আমার এই শতছিন্ন জামাকাপড় দেখে কি তোমার একটুও মায়া হচ্ছে না??? এতো পাষাণ তো তুমি ছিলে না??

আসো আসো তাড়াতাড়ি আসো। অপেক্ষা করছি। অপেক্ষা করছি। অপেক্ষা করতে কিন্তু আমার ভালো লাগে না।

অপেক্ষায়.....................।

রামছাগল(তোমার)

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×