somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে গাই দুধ দেয় এর লাথিও মধুর!

০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিবিরকর্মী সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে শুক্রবার সন্ধ্যার দিকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে আসে টহল পুলিশ। তাকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালনকারী এসআই আকবর হোসেনের জিম্মায় দিয়ে টহল পুলিশ চলে যায়। পরে ওই শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে ছয় হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেন এসআই আকবর। বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওসি আলমগীর হোসেন এসআই আকবরকে তাঁর কক্ষে ডেকে নিয়ে টাকার ভাগ দাবি করেন। কিন্তু ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে আকবর হোসেন টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় পুলিশের অন্য সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয়। খবরটি কালের কন্ঠ প্রকাশ করেছে। এ ধরণের ঘটনা এখানে এর আগেও হয়েছে বলে খবরে প্রকাশ।
জামাতশিবিরের সাথে সরকারী দলের কঠোর মনোভাবের সুযোগে সারা দেশে পুলিশ এখন এ ধরণের গ্রেফতার বানিজ্য চালিয়ে যাচ্ছে। শিবির আটক করলে ক্ষমতাসীনদের নিকট থেকে তারা বাহবা পাচ্ছে। আর আটককৃত ব্যক্তিদের নিকট থেকে পুলিশ আদায় করে নিচ্ছে হাজার/লাখ টাকার ঘুষ। পুলিশের এ গ্রেফতার বানিজ্যের কারণে ক্ষমতাসীন দল ছাড়া আর সকল মানুষ আতঙ্কে রয়েছেন। কাকে বা কার সন্তানকে শিবির সন্দেহে পুলিশ আটক করবে এবং কতটাকা ঘুষ দাবি করবে তা কেউ জানেনা। তাই শিবির পুলিশের জন্যে এখন দুগ্ধবতী গাভি। যে গাই দুধ দেয় এর লাথি মধুর!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×