একদিন তো সব শেষ হবার কথাই ছিল
দিগন্ত থেকে দিগন্তে একদিন আর
কোথাও খূঁজে পাওয়া যাবেনা আমার অবয়ব
উত্তরী হাওয়া আর কখনো ফিরবে না
আমার শরীরী সুভাব নিয়ে।
কিংবা তোর দুয়ারের ভোরের শিশিরে
লেগে থাকবেনা
আমার চরনের অবাঞ্চিত ধুলো।
একদিন এমনি তো হবার কথা ছিল, বল?
শিউলি ফুলের মোহ ভুলে
একদিন তোর বকুল ভালোবেসে
বক্ষে জড়াবার কথাই ছিল।
আমি বিহীন শুন্য আসনে
অন্য কারো দখল নেবার কথা ছিল,
ছিল না কি বল?
অথচ দ্যাখ-
তোর পায়ের ধুলো
আজো
আমার সীঁথিতে
সিঁদূর হয়ে খেলা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



