(পোস্ট বাড়াই)
ছয়দিন হয়ে গেলো আমাদের সকলের বিরাগভাজন শোহেইল মতাহির চৌধুরী ব্লগাচ্ছেন না। এটি এক অশনি সংকেত। এত দীর্ঘ সময় ধরে দাদা কখনোই পোস্ট না মেরে কাটাননি। এমনকি সুদূর স্লোভেনিয়ার অন্দরে কন্দরে বসেও তিনি ছবিয়াল ভ্রমন্থন লিখেছেন। স্বাভাবিকভাবেই জনমনে কিছু প্রশ্ন জাগে।
1. শোমচৌদা বেঁচে আছেন তো?
2. যদি বেঁচে থাকেন, সুস্থ আছেন তো?
3. বাংলা সিনেমার নায়িকাদের মতো পথেঘাটে মাথায় ঠোক্কর লেগে স্মৃতিভ্রংশ হন নাই তো?
4. যদি স্মৃতিভ্রংশ না হন, তাঁর কম্পিউটারগুলি ঠিক আছে তো?
5. কম্পিউটারগুলি ঠিক থাকলে, তাঁর ইন্টারনেট কানকেশন কি জনস্বার্থে (বা ভাবীর পাল্লায় পড়ে) কেটে দেয়া হয়েছে?
6. যদি ইন্টারনেট কানেকশন কেটে দেয়া না হয়, তাহলে কি দাদা নতুন কোন বাংলা ব্লগ বা ফোরামের সন্ধান পেয়েছেন?
7. যদি নতুন কোন ফোরামের সন্ধানে পেয়ে না থাকেন, তাহলে কি দাদা বেনামে ব্লগাচ্ছেন আমাদের অজান্তে?
8. যদি দাদা বেনামে না ব্লগান, দেন হোয়াট ইন দ্য নেইম অফ গড ইজ হি ডুয়িং?
9. যদি ঈশ্বরের নামেই কিছু করে থাকেন, তাহলে, ভাইসব, আমার মনে হয় একটা সিরিয়াস গন্ডগোল আছে এর মধ্যে। আসেন ভাবনাচিন্তা করে দেখি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



