পাখিগুলো অমানুষ।
তারা ওড়ে, বাসা বাঁধে, ডিম পাড়ে
ছানা ফোটে, ছানাদের পোকা জোটে ঠিক ঠিক
তারা সব রোদে পোড়ে, জলে ভেজে
গান গায়, শিস দেয়, হাউকাউ করে যায়।
জলে বা আকাশে তারা রঙ ঢালে, রোদ এসে তাদের পালকে
ঠিক ঠিক ঠিকরায়। রোজ, রোজ, রোজ রোজ।
মানুষেরা পাখি ধরে .. .. ফাঁদে ফেলে, গুলি ছুঁড়ে,
ইদানীং বিষ দিয়ে।
মানুষেরা পাখি মারে, মেরে কাটে, কেটে খায়
মানুষেরা পাখি ভেবে মানুষের হাড় ভাঙে, গলা কাটে, কেটে রেখে চলে যায়।
রোজ।
রোজ।
পাখিরা মানুষ নয়।
ভাগ্যিস .. ..
পাখিরা .. .. মানুষ নয়।
(17ই মে, 2004 এ লেখা। নতুন কবিতা লেখা হচ্ছে না।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


