somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরিপবিমুখতা

১৫ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের প্রথম আলো যাঁরা পড়েছেন, তাঁরা হয়তো খেয়াল করবেন, সেখানে অনলাইন জরিপ বাক্সটির ওপরে আর নিচে দু'টি সংখ্যা মুদ্রিত আছে। একটিতে বলা আছে, প্রথম আলোর অনলাইন সংস্করণের পাঠকসংখ্যা 269, 386 জন, আর জরিপে অংশ নিয়েছেন 2,734 জন।

এটি শুধু আজকের ব্যাপারই নয়, প্রত্যেক দিনই চিত্রটি এরকম। গড়ে শতকরা 1 জন অনলাইন জরিপে অংশগ্রহণ করেন।

ওয়েবসাইটে অনলাইন জরিপটির অবস্থান বেশ স্ট্র্যাটেজিগত গুরুত্বপূর্ণ জায়গায়। সেটি সহজেই দৃষ্টি কাড়ে, এবং রাজনীতিসচেতন বাংলাদেশীদের জন্য চিন্তার খোরাক কিছু প্রশ্ন সেখানে থাকে। ইতিবাচক, নেতিবাচক এবং খামোশবাচক তিনটি অপশন সেখানে আছে। একটি ক্লিক করলেই জরিপে অংশগ্রহণ করা যায়। কিন্তু তবুও দেশে-বিদেশে [দেশে খুবই কম হওয়ার কথা] যাঁরা অনলাইনে প্রথম আলো পড়েন, তাঁদের প্রতি 100 জনে 99 জন ঐ ক্লিকটি দেয়ার পরোয়া করেন না।

জরিপের বিষয়বস্তু একেবারে পানসে হলে এমনটি হতেই পারে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সে পানসেমি কাটবে না, তা হতে পারে না। সিনেমা পাতা খুলে পপি কী দিয়ে দুপুরে ভাত খায়, সেটা পড়ার সময় যদি মানুষের থাকে, তাহলে জরিপে অংশগ্রহণের জন্যও সময় থাকার কথা। প্রবাসে ব্যস্ত জীবনের ফাঁকে যদি শুধু টুক করে শিরোনামগুলিতে লোকে চোখ বুলিয়ে যান, তাহলে অবশ্য ব্যাপারটার একটা ব্যাখ্যা মেলে, কিন্তু তবুও মনটা খচখচ করে, একটা মাত্র ক্লিকই তো!

আরেকটি উত্তর থাকতে পারে, জাতিগতভাবে আমাদের জরিপবিমুখতা। টেলিভিশন ক্যামেরা নেই এমন কোথাও যেচে পড়ে নিজের মত এত স্বল্প আয়াসে জাহির করে আসার মতো তুচ্ছ কাজে সময় [সে যতোই কম লাগুক না কেন] ব্যয় করার স্পৃহা আমাদের নেই। তাই পত্রিকাগুলির অনলাইন জরিপ অস্পৃষ্ট পড়ে থাকে।

অবশ্য এমন হতে পারে, প্রবাসীরা এমন অসংখ্য জরিপের অনুরোধ প্রত্যেকদিন পেয়ে থাকেন। জরিপে জরিপে তাঁরা জর্জরিত। জরিপ কথাটা শুনলেই তাঁদের রগ গরম হয়ে যায়। এটি জরিপবিমুখতার মূল কারণ।

কিন্তু তার পরও কথা থেকে যায়। সেটা হচ্ছে, [link|http://narilipshu.googlepages.com/CNG.htm|GLv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×