ঘোড়েল চৌধুরি--- শাকপাতা মাছের কবিতা
বাজার থেকে আনলুম কিনে এক আটি লালশাক
মাছ ঢাকলাম যতনকরে নিয়ে গেলো কাক
সকাল বেলা মুড নষ্ট, বাজিয়ে দিলাম ঢাক-
গনেশঠাকুর সিদ্ধিগুলো সবাই মিলে খাক
কাসেল শহর মাথায় তুলে ডাক রে কাউয়া ডাক
লালন মিয়ার কলকি থেকে কষে কয়েকটান
ওমনি দেখি কল্কিঠাকুর সন্ধের শশ্মান
জাতপাত নিয়ে ভীষন কেচাল, মাছ নিয়ে গেলো কাকে
বাস থামলো, ঘুম ভাঙ্গলো কন্ডাকটরের ডাকে
--------------------------------
ছিলিম আনোয়ার - ভাবের কাথাবালিশ
মম হৃদয়ে এসেছিলে যবে বুঝি নাই তুমি কে?
গত কোরবানি ঈদের হাটে বিকানো প্রিয়াকে
ভুলে ছিলাম খেয়ে এক পাতা সিডাক্সিন
এবার উটের প্রতি সম্মোহিত গমন,
তার উচু গলা, লম্বা চিকন ঠ্যাং,,হাসকি ভয়েস ,
চোখের কারুকাজ মুগ্ধ আমি, সমর্পিত তোমাতে হে উট
আজীবন এভাবেই কেটে যাক তোমার প্রেমে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




