নরেনের শ্যালক হরেণ কাস্তেয় দেয় শান
উদোম পশ্চাৎদেশে বসে মাছি, কামরায় মশা
ছ্যাওয়াল পাশে নরেন হুকো টানে, গর্জে কামান
আগাছার অবাধ বেড়ে ওঠা, মাচানে শশা
ঢাকা গেলি অভাব ঘুচবেক, টাকা উড়ে ঢাকার শহরে
অভাবি মায়ের চোখ চকচক করে..........
লিশ্চয় লিশ্চয় যাবে, তবে বাবা যাইবে কিসক
আমান আবাদ হলি ভাগা দিয়ে বর্গা কৃষক
হরেন মিশে যাবে শহরের মানুষসারিতে
বস্তির খুপরি ঘরে , ভাগাজলে বিষের হাড়িতে
নবাবি শৈর্য্য আর ঐতিহ্যের বিদঘুটে
আয়োজন শেষে চিলেকোঠা চিল খায় খুটে।
---------------------------------- ভাবছিলাম প্যারোডি করব, মনে হয় সে যোগ্যতা নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




