আমাদের দিন বদলের দিনগুলো বদলে গ্যাছে বহুদিন হলো, এরপর থেকেই সর্বনাশের পৌষমাস, বিকেলে এরোপ্লেনের ডানা রোদ চুরি করে চলে গলো বহুদুর আমি জাগতিক শীত নিয়ে অপেক্ষায় বলেছিলো এক বন্ধু, গতরাতে ফ্রি এয়ার টাইমের সুবাদে কথা হলো মাস খানেক পরে, আমরা কেউই যেহেতু কবিতা বেচে রুটি কিনি না তাই কাব্যবিষয়কমাতলামি নিয়ে এবং সকল কবিতার গায়ে বিক্রির জন্য নয় সাইনবোর্ড ঝুলিয়ে দিতে কোনো সমস্যা হয় না। আক্ষেপ ছিলো কবি কেনো ধান্দাবাজ, কেনো প্রতিষ্ঠার সব কটা সরল পথভুলে কবি রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে অপরের ময়লা ঘাটাঘাটি করে, কেনো গুটি চালে,আমরা সবাই যেযারমতো একটা জীবন কাটিয়ে এসেছি, কেউই যেহেতু ধনচুষেদুধপান করি না ,স্তনকে স্তন বলে চিনি তাই আমাদের নিতান্ত সরল ভাবলে কি চলে? আমরা, হুমম আমরা ঢাকা শহরে মানুষ চড়িয়ে এসেছি আমরা মানুষের রাখাল ছিলাম একদিন, আমাদের মামদোভুতের ভয়দেখালে আমরা বলতে পরি-রাখেন মশাই ওমন দু চারটা ইতিহাস-গালগল্প আমরাও তৈরি করেছি, নিতান্ত অবহেলায় আমরা কৌশোর পার করে এসেছি, কবিতা লিখে লিখে এক যুগ পার হলো এখনও কবিতার গায়ে যেহেতু সাইনবোর্ড লাগাই নি ইহা বিক্রির জন্য সুতরাং আমরা কবিতা বেচে রুটি কিনতে চাই না, আমাদের গোপন কবিতাসঙ্গমে আমরা তৃপ্ত, আমাদের 2য় 3য় সকল প্রেমিকার সাথেই শিল্পজড়িত এবং যেহেতু আমরা সবাই জানি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার কিছু নেই, যতই ঐক্যবাসনা থাক মানুষ আসলে ইগোইস্টিক জীব তাই প্রতিষ্ঠার সংগ্রাম, রাজনৈতিক দুরভিসন্ধি আর এ ওর পিছনে আঙ্গুল দিয়ে বৃত্তরচরার কাজ চলতেই থাকবে।
ফোনাইস ফিরলে পড়ে আমার মোবাইল নাম্বারটা রাখ, পরে কথা হবে, দোস্ত যাই, কাজের জায়গা থেকে চুরি করে ফোনাইছি, পরে কথা হবে বাই।
ফ্রি কল এসেছিলো গতরাতে বন্ধু বোস্টন থেকে বলেছিলো
এরোপ্লেনের ডানা রোদ চুরি করে নিয়ে গেলো আমাকে রেখে গেলো অপার্থিব শীতে,
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৬ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



