somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি আমাকে আর টানে না

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে সিলেটের আকাশ কালো করে বৃষ্টি নামলো। নাহ, বৃষ্টিতে ভিজার ইচ্ছা আমাকে আর টানে না, উল্টা বৃষ্টি দেখে মেজাজ খারাপ হয়। কেন হয়, আজকের আগে বুঝি নাই, অথবা কেন এমন হয় কখনো ভাবিও নাই।

শেষ বৃষ্টিতে ভিজেছি গতবছরের মে মাসের কোন এক দুপুরে। ঢাকার রাস্তায় কারো জন্য অপেক্ষা করে। সেইবারই শেষ। তার সাথে আর ওইদিনের মত কথাও হয়নাই আর। বৃষ্টিতে ভেজা মাটির গন্ধটাও নাকে লাগেনাই এরপর থেকে, রাস্তায় নেমে পাগলামীও করা হয়নাই।

কি কি কারণে আমাদের গল্পটার শুভ সমাপ্তি তো দুরের কথা, কখনো কাগজে-কলমে লেখাও শুরু হবে না, সেটা আমার থেকে ভাল আর কেউ জানে না। আমি হোপলেস রোমান্টিক টাইপের না যে একজনের উপর দোষ চাপায় দিয়ে স্বান্তনা খুঁজবো, ভাল থাকার চেষ্টা করবো। আর কোনদিকে না হলেও এই একটা সাইডে আমি রিয়েলিস্টিক থাকতে চাই। কিন্তু সেটা যে থাকতে পারিনা সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যখন দেখা যায় আমি আর আগের মত নাই, বিন্দুমাত্র না বদলানোর প্রাণপণ চেষ্টা করেও একবছর পর আস্তে আস্তে নিজের পরিবর্তনগুলো নিজের কাছে ক্লিয়ার হওয়া শুরু করে। অবচেতনভাবে নিজেকে অল্প-অল্প করে ভেঙ্গে ফেলে পিছনে ফিরে যখন সেই ভাঙ্গা টুকরোগুলো দেখি তখন নিজেকে পরাজিত মনে হয়, যেখানে জয়-পরাজয়ের কোন প্রশ্নই উঠেনি কখনো!। নিজের সবচেয়ে প্রিয় জায়গাটায় সবচেয়ে কাংক্ষিত মানুষটাকে দেখার অসাধারণ সুন্দর অনুভুতিটা একবছরের মধ্যেই সবচেয়ে কঠিন শাস্তি মনে হওয়া শুরু করেছে। যে মানুষটা এখন পর্যন্ত জীবনে সবচেয়ে বড় অর্জন হতে পারতো, তার মুখটাই এখন “face of refusal” হয়ে তাড়া করে বেড়ায়। তাকে হাসতে দেখলে মাথায় এখন আর কোনকিছুই কাজ করেনা। দুই-তিনঘন্টা নিজের ভিতরে পুড়তে থাকি এটা ভেবে যে সে কেন ভাল থাকবে? তার মনে কি একবারের জন্যও প্রশ্নটা আসে না যে আমি কেন নিজেকে শুধু তার কাছ থেকে না, বরং আস্তে আস্তে সবকিছু থেকে সরিয়ে নিচ্ছি? নিজের হাতের ধমনীটা কেটে ফেলতে ইচ্ছা করে সে সময়।

না, আমি এত বোকা না যে যে মানুষটা আমার কথা ভেবে এক মুহুর্তও নষ্ট করেনা, তার জন্য নিজেকে মেরে ফেলবো বা ধংস করে দিবো। একচুয়ালি, যারা এরকমটা করে তাদের মানসিক বিকাশের স্বল্পতা আমাকে অবাক করে। আবার এটাও ঠিক যে আমার নিজের মানসিক বিকাশও কীটপতঙ্গের চেয়ে খুব বেশি উপরের স্তরের না। একটা গুবরে পোকার চেয়ে সামান্যতম বেশি বুদ্ধিমান হলে বারবার জেনেশুনে আগুনে লাফ দিতে এগিয়ে যেতাম না, বা আগুনের কথা ভেবে এতদিন ধরে নিজেকে ভিতরে ভিতরে জ্বালাতাম না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×