somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন একটি মেয়েকে বাচিয়ে তুলি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গতকাল রাতে ঘুম আসছিলনা। এফএম রেডিও অন করতেই এক তরুনীর কণ্ঠস্বর আমাকে আটকে দিলো। সে তার জীবনের গল্প বলতে ছিলো। উপস্থাপক গুরুর কাছে।
তার দুইবোন,এক ভাই। বাবা হঠাৎ করে মারা যাওয়ায় মেয়েটির উপর এসে পড়ে সকল দ্বায়িত্ব। নিয়তি কে মেনে নেয় সে। টিউশনী আর সেলাই কাজ শুরু করে। চলে লেখা পড়াও। ছোট ভাইবোনরাও লেখা পড়ার পাশাপাশি টিউশনী করতে শুরুকরে। মেয়েটির স্বপ্ন এই সমাজে একদিন সে তার ভাইবোনকে সংঙ্গে নিয়ে মাথা উচু করে দাড়াবে। সমাজ দেখবে অকালে পরিবারের প্রধান চলে গেলেও মধ্যেবৃত্ত এই পরিবারটি থেমে যায়নি। মেয়েটি তার পরিবারকে নিয়ে যুদ্ধে নামে। তার ভাই লেখা পড়ার পাশাপাশি থাই মিস্তির কাজ করতে থাকে।
চারজন মানুষের সংসারটা ধুকে ধুকে চলতে থাকে। তিন বেলা ডাল ভাতের জোগাড় করতেই কষ্ট হচ্ছিলো তাদের। তারপরও তারা থেমে যায়নি।
একসময় মেয়েটি আইনজীবী হওয়ার স্বপ্ন পূরন হয়। সে ঢাকায় একটি চেম্বারের সহকারী আইনজীবী হিসেবে কাজ শুরু করে।
পরিবারটির মুখে হাসি ফুটে।
কিন্তু সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি।
মেয়েটি একদিন জানতে পারে তার ব্রেনে জন্ম নিয়েছে টিউমার। যেটি তাকে মৃত্যু ছোবল দিতে প্রস্তুত!

আমি তার কথা শুনতে থাকি। রাত গভীর হচ্ছে। আমি টের পাই আমার বুকের ভেতর জন্ম নিয়েছে মেয়েটির জন্য ভালোবাসা। মনে হয় ও যেন আমার বোন।
সাবিনা নামের মেয়েটি কখনোই তার বুকের কষ্ট গুলি শেয়ার করতো না। অভাবী ভাইবোর আর মায়ের কাছে সে লুকিয়ে রাখছিলো তার চাওয়া পাওয়ার সকল ইচ্ছে।
খুব বেশি মন খারাপ হলে লুকিয়ে কাদতো। নিজের যন্ত্রনা সে কখনোই শেয়ার করতে চায়নি।
অথচ আজ সে এফএম এর লক্ষ শ্রোতার কাছে বলছে তার কষ্টের কথা।
অভাব অনটনের সাথে যুদ্ধকরা মেয়েটির কণ্ঠস্বর একসময় থেমে যায়। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে সে।
সরাসরি প্রচার হওয়া এই অনুষ্ঠানের কর্মর্কতার আর স্রোতারা আতংঙ্কিত হয়ে পড়ে। রেডিও তে আমরা অপেক্ষা করি।
একসময় তাকে রেডিও ষ্টেশনের ছাদে নিয়ে রাতের ঢাকাকে দেখিয়ে উপস্থাপক প্রশ্ন করে, কেমন লাগছে তোমার?
সাবিনা আবেগ ভরা কণ্ঠে বলে আমি এত সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে চাইনা, আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করে!
রেডিও তে আমি সাবিনার মুখ না দেখতে পেলেও তারে অনুভব করি। বুকের ভেতর শূন্যতাকে প্রশ্ন করি, কেন এমন হয়? কেন মানুষকে এতো দ্রুত চলে যেতে হয়। কেন স্বপ্নরা অধরাই থাকে???

আমার চোখ বেয়ে অশ্রু নামে।
আমি আল্লাহর কাছে অনুনয় করি, হে পরম করুণাময়, তুমিতো অসিম দয়ালু। একটু দয়া করে। প্রিয়বোন সাবিনা কে আর কটা দিন বাচিয়ে রাখো।
রেডিওতে সাবিনার মায়ের কণ্ঠ ভেসে আসে।
‍ ‍.........বাবারা তোমরা আমার মেয়েটার জন্য কিছু করো। আমার দুটো কিডনি বিক্রি করে দাও, আমার দুটো চোখ বিক্রি করে দাও। আমিতো বৃদ্ধ অক্ষম আমার আর কিছু নেই। আমার জীবনের বিনিময়ে ও বেচে থাকুক!
আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাড়াই। আকাশে আজ অনেক তারা, সাবিনাও কি একটি তারা হয়ে যাবে?
সাবিনার মাকে উদ্দেশ্য করে বলি,
মা বিদেশ নিয়ে সাবিনার চিকিৎসার জন্য যে পনেরো লক্ষ টাকা দরকার তা হয়ত আমার কাছে নেই।
আমি আমার সাধ্যমত দিবো। কিন্তু তা হয়ত সামান্যই। কিন্তু আমার হাতে কলম আছে। যে কলম দিয়ে কত মানুষকে আমি বিনোদন দিয়েছি।
আমি সাবিনার জন্য সেই কলম নিয়েই ভিক্ষায় নামবো।
আমি গভীর আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমার দেশ বিদেশের বন্ধুরা আমার চেয়ে বেশি আবেগ প্রবণ। তাদের হৃদয় অনেক বড়। মাত্র ১০০ টাকা করে যদি পনেরো হাজার মানুষ বিকাশ করে, অথবা সাবিনার এ্যাকাউন্টে ডিপোজিট করে তবে পনেরো লক্ষ টাকা হতে বেশি সময় লাগবেনা।
Click This Link
এই পেজে গিয়ে বিস্তারিত জেনে আপনিও এগিয়ে আসুন।
জানিনা সাবিনাকে আল্লাহ কত দিন হায়াৎ দিয়ে পাঠিয়েছেন। তবে আমরা যে সৃষ্টির সেরা জীব ! আমরা আমাদের অসহয় একজন বোনকে এত সহযে ছাড়বো কেন?
অনুষ্ঠান শেষ হবার আগেই গভীর রাতে রেডিও ষ্টেশনে একদল মানুষ পাগলের মত ছুটে যায়। তারা সাবিনাকে অভয় দেয়। সেই সাথে তারা খিছু টাকাও তুলে দেয়। ৫০,০০০ টাকা সরাসরি ওখানেই কালেকশন হয়েছে এবার আপনার পালা...
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×