জাহাঙ্গীর আলম আকাশ আইলেন, তারে অভিনন্দন, কাফনের কাপড় দেওনের লাইগা রেডি থাইকেন
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহীতে সাহসী সাংবাদিক বললেই একনামে অনেকে যারে চেনেন (অনেকে অবশ্য তার কর্মকাণ্ডের ঝাঁজ সহস্য করবার না পাইরা মাঝে মধ্যে তারে বেতাল কইয়াও ডাকে) সেই জাহাঙ্গীর আলম আকাশ আমগোর ব্লগে অরিজিনাল নাম এবং একখান নিক লইয়া জয়েন করলেন। আমরা তারে অভিনন্দন জানাইতেছি। সেই সঙ্গে ব্লগের সবাইরে জানাইয়া রাখতাছি, জাহাঙ্গীর আলম আকাশের সবচেয়ে পছন্দের আন্দোলন কর্মসূচি হইলো, কাফনের কাপড় পিন্দা রাস্তায় নামন।
একবার হইলো কি, বগুড়ার সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থিকা রাজশাহীর জিরোপয়েন্টে সমাবেশ ডাকলাম। আর জাহাঙ্গীর আলম আকাশ একাই কাফনের কাপড় পিন্দা, হাত আর চোখ বাইন্ধা জিরোপয়েন্টের ট্রাফিক আইল্যান্ডে দাঁড়াইয়া পড়লেন। শিবলী আর নিউ এজের রুমেল যাইয়া হেরে একটু গুতাগাতিও মারছিলো। মাগার তিনি নড়তেও পারতেছিলেন না।
এই ব্লগে অনেক সাহসী ব্লগার রইছেন। মুখভাঙা নিক না নিয়াও অনেকে সত্যি সত্যিই মুখভাঙা এবং ঠোঁটকাটা কথাবার্তা কইয়া চলতাছেন। এইসব বিপ্লবী ব্লগারগো লাইগা সুখবর যে তারা আরেকখান সাথী পাইলেন। আমগোর জাহাঙ্গীর আলম আকাশ এমনে কইরা এই ব্লগেও নিজেরে তুইলা ধরবেন এই কামনা করতাছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা...
...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন