somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূননামা – ১

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বড়মামি খুব বইএর পোকা ছিলেন। এপার বাংলা ওপার বাংলার বেশিরভাগ নামি লেখকের নতুন বই বেরুলেই কিনে ফেলতেন তিনি। সে সূত্রেই পরিচয় হুমায়ূন আহমেদের সাথে। আমি তখন ক্লাস ফাইভ সিক্সে পরি। সেই থেকেই শুরু। হুমায়ূন আহমেদের সব বই শুধু পড়েছি বলা ভুল হবে, তাঁর একেকটা বই ছিল একেক রকম অভিজ্ঞতা, একেকটি পড়ার সাথে গেথেঁ আছে আমার জীবনের একেক রকম স্মৃতি।

আমার জীবনে দুঃস্বপ্নের মত কিছু সময় যখন পার করেছি, তখন হুমায়ূন আহমেদের বইগুলি কি এক জাদুর ইন্দ্রজালে ঘিরে রাখত। একটা পড়া শেষ হলেই হাহাকারের মত লাগত। আরেকটা বই জোগাড় করতে পারলে প্রতিটা পৃষ্ঠা গুনে গুনে পরতাম, বইটা যতই শেষের দিকে এগিয়ে যেত, কি রকম একটা হতাশা জমতে থাকত মনের ভিতর। আবার ঈদ বা অন্যকোনো আনন্দের সময় হুমায়ুন আহমেদের বই মানেই ছিল সোনায় সোহাগা!

ব্যক্তি হুমায়ূন আহমেদকে নিয়ে কিছু প্রত্যক্ষ-পরোক্ষ অভিজ্ঞতা আছে আমার।

আমি তখন মাত্র কলেজে ভর্তি হয়েছি। সুন্দর মতন একজন ম্যডাম এলেন বাংলা পড়াতে। ওনার পড়ানোর ধরনটা বেশ গুছানো, সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম তাঁর কথা। ক্লাসের শেষের দিকে জিজ্ঞেস করলেন সবাইকে কার কার লেখা ভাল লাগে। যথারীতি হুমায়ূন আহমেদের ব্যপক জয় লাভ! ম্যডাম একটু হাসলেন, তারপর বললেন, শুধু হুমায়ূন আহমেদের না, অন্য লেখকদের বইও পড়তে হবে! মজার ব্যপার হল, ম্যডাম চলে যাবার পর জানা গেল, উনি হুমায়ুন আহমেদের বোন, সুফিয়া আপা, যার ডাক নাম শেফু, যার কথা হুমায়ূন আহমেদের অনেক বইতে আছে।

আমার অনেক বড় সৌভাগ্য, এই শেফু আপা আমাদের বাসায় এসেছিলেন একদিন! আমার বাবা একই কলেজের অধ্যাপক ছিলেন, সেই সূত্রে আমাদের বাসায় বেড়াতে এলেন। সে এক হৈ চৈ ব্যপার! বাসার সবাই তাকে ঘিরে শুনছিলাম হুমায়ূন আহমেদের কথা! অদ্ভূত ব্যপার হলো, আমরা ভায়েরা ওনাকে আপা আপা করে ডাকছিলাম, আমাদের বাবা মাও তাই! সম্ভবত আমরা সবাই হুমায়ূন আহমেদের ভক্ত এই কারণে! শেফু আপা অবশ্য তাতে বেশ মজাই পাচ্ছিলেন মনে হল!

হুমায়ূন আহমেদকে সামনা সামনি না পেলেও, তার অতি আদরের ছোট বোনের কাছ থেকে তার কথা শুনতে পাওয়াটাও অনেক বড় ব্যাপার ছিল আমাদের কাছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×