বিবেকের প্রহরী
০৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথায় কথায় রাস্তা অবরোধ করা, গাড়ি ভাঙা ব্যাপারটা আমার মোটেও পছন্দের নয়। হয়ত মাঠ পর্যায়ের কর্মী থাকায় এতো গাড়ি-ঘোড়া ভেঙেছি, রাস্তা অবরোধ করেছি- যে এখন ঘেন্না এসে গেছে। ক্ষেত্রবিশেষে অপরাধবোধও কাজ করে। জান-মালের ক্ষতি ঘটিয়ে দাবি আদায়ের পদ্ধতিটা কোন বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। কিন্তু আমাদের ছাত্রসমাজের মধ্যে কেন জানি এই কাজটার প্রতি আগ্রহ বেশি। আমি বহুবার এসব নিয়ে কথা বলেছি।
কিন্তু মানুষের ভেতরে তো দুটো মন। একটি বিড়লাপণা সুবিধাবাদী, অপরটি চঞ্চল বিদ্রোহী। সেই দুষ্টু মনটা কেন জানি ঘৃণ্য কাজে আমাকে ডাক দেয়। ফিসফিস করে বলে ‘আয়, পথে আয়-’। তখন মধ্যবিত্তসুলভ পিছলে যাওয়ার প্রবণতা দেখলে মনটা বিস্বাদে ভরে ওঠে। যেমনটা হয়েছিল ২০০১-এ। প্রতিরাতে ঘুমুতে যাওয়ার আগে রাস্তা আমাকে ডাকত।
আজ অনেকদিন পর একেবারে অন্য রকম অনুভূতি নিয়ে সখ হলো রাস্তায় নামতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের যে কাজটা একেবারে অপছন্দ, আমার মনে হলো সে কাজেই শরিক হই। সত্যি আজ আমার মন ভরে গেছে। এদেশ এখনো নষ্টের দখলে যায়নি। আমি আপনি হয়ত সুবিধাবাদের কোলে মাথা রেখে বেশ্যাবৃত্তি করছি। এর বাইরেও অনেক নিষ্কুল শুদ্ধ মানুষ আছে। এদেশ কখনোই সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না। কারণ এদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নামের এক বিবেকের প্রহরী আছে। প্রহরী তোমাকে লাল সালাম।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন