somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র কাছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ কামনা করে মানুষ- মাওলানা নিজামী

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কাছে দেশ এবং জাতি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ কামনা করে। কাউন্সিলে সব দলের মানুষকে আমন্ত্রণ জানিয়ে হয়তো সেই কাজেরই সূচনা করা হয়েছে। তিনি বলেন, বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ওপর টিকে থাকবে ততদিন ইসলামী জনতাসহ আপামর মানুষের অকুণ্ঠ সমর্থন থাকবে।
তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি'র কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল ইসলাম খান।
মাওলানা মতিউর রহমান নিজামী শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তিনিই সংযোজন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। এজন্য তিনি দেশবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। সারাবিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিতা করেছিলেন। বিএনপি যতদিন শহীদ জিয়ার আদর্শের ওপর অটল থাকবে ততদিন এ দেশের ইসলামী জনতার অকুণ্ঠ সমর্থন তারা পাবে।
তিনি বলেন, বিএনপি'র এই কাউন্সিল বৃহত্তর জাতীয় ঐক্য কামনা করে। নানা মত ও পথ থাকবে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আদর্শিক মতপার্থক্য থাকবে। প্রতিযোগিতা ও প্রতিদ্বনিদ্বতাও থাকবে। কিন্তু একদল আরেক দলের শত্রু বিবেচনা করা সঠিক নয়। এই কাউন্সিলে সব দলের মানুষের অংশগ্রহণ লক্ষ্যণীয়। এর মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে আমি মনে করি। তিনি বলেন, বিএনপি'র উন্নয়নের রাজনীতি এবং দেশের মানুষের ঈমান আকিদার ভিত্তিতে একে অপরের সহায়ক ও পরিপূরক শক্তিতে পরিণত হতে পারে বলেই দেশবাসীর কামনা। বিএনপি সেই উদ্যোগ গ্রহণ করবে এবং তাতে সফল হবে।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×