somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রন্থ বিশ্লেষণঃ বক্সার রতন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইঃ বক্সার রতন
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশকালঃ এপ্রিল, ১৯৮৪
প্রকাশনালয়ঃ আনন্দ
মূল্যঃ ৫০ টাকা
পৃষ্ঠাঃ৯৬

রতন, লাইট হেভিওয়েটে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি। লাইট হেভিওয়েটের ফাইনালের দিনে রতন লক্ষ্য করলো রিং এর বাইরে দর্শকসারিতে দুইজন সন্দেহজনক বিদেশী বসে আছে। রতন যেখানে যেখানে বক্সিং করতে যায়, এই দুইজন লোকও রতনের পেছনে ছায়ার মত লেগে থাকে। এদেরকে আগেও দেখেছে রতন। সন্দেহজনক এই দুইজন লোকের জন্য রতনের অস্বস্তি হয়,বক্সিং এর রিং এ ঠিকমতো মনোযোগ দিতে পারে না। রতন পরে জানতে পারলো, এই দুই লোকের নাম জন এবং রোলো। তারা রতনকে আমেরিকা নিয়ে যেতে চায় প্রফেশনাল বক্সিংয়ে নামানোর জন্য।

রতনের বাবা ছিলেন বিজ্ঞানী। তিনি সারাবিশ্ব থেকে এনার্জি ক্রাইসিস দূর করার জন্য "হিট অ্যামপ্লিফিকেশন" নামক একটি প্রজেক্ট শুরু করেন। প্রজেক্ট যখন শেষের দিকে তখন তার সহযোগী রবিন ফরডাইক রতনের বাবাকে ওষূধ খাইয়ে পাগল বানিয়ে দেয়। যাতে করে রবিন একাই এই প্রজেক্টের সুফল ভোগ করতে পারে, বিশ্বজুড়ে যেন তার একার সুনাম হয় তাই সে রতনের বাবাকে পাগল বানিয়ে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। কিন্তু, রবিনও এই প্রজেক্ট শেষ করতে পারেনি। লক্ষ্যের কাছাকাছি থাকা প্রজেক্ট, যেটা বাস্তবায়িত হলে বিশ্ববাসীর বিরাট উপকার হতো, সেই প্রজেক্ট বিশ্বাসঘাতকতার কারনে মুখ থুবড়ে পড়ে।

রতনের বাবার নাম বাঞ্চারাম। বাঞ্চারাম এখন তার দিদি হৈমবতীর কাছে থাকে। হৈমবতীর বয়স আশির কোঠায়। বাঞ্চারামের চেয়ে বাইশ বছরের বড়। কানে কিছুই শোনেন না হৈমবতী,একবর্ণ কথাও তিনি শোনেন না। তার ভাই বাঞ্চারাম যাই বলুক, কিছু না শুনে তিনি তাতেই সায় দেন। বাঞ্চারামের প্রিয় খাবার রসগোল্লা। আকাশে চাঁদ উঠলেই তার রসগোল্লা খেতে ইচ্ছে করে। দিদির কাছে প্রায়ই রসগোল্লার আবদার করে। দিদি কানে কিছুই শোনেন না তাই আবোলতাবোল বকে যান।

বাঞ্চারামের ল্যাবরেটরিটা এখনো আছে। মাঝেমাঝেই তিনি এখানে আসেন। পাগল হওয়ার আগের স্মৃতি মনে না থাকায় বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করে চলে যান। মাঝরাতেও মাঝেমাঝে আসেন তিনি গবেষণাগারে। এরকমই এক মাঝরাতে ল্যাবরেটরি থেকে নিখোঁজ হলেন বাঞ্চারাম।

রতন, রোলো এবং জনের সহায়তায় চললো বাবাকে উদ্ধার করতে। জানতে পারলো, রতনের বাবা বন্দী আছেন মাঝ দরিয়ায় ভাসমান একটা জাহাজে। সেখানে যেতে হলে লাগবে শক্তি, তারচেয়েও বেশি লাগবে চতুর বুদ্ধি।

রতন কী পারবে তার বাবাকে উদ্ধার করতে?

আমার কাছে দারুন লেগেছে উপন্যাসটি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "অদ্ভুতূড়ে সিরিজ" এর আমি বড় ভক্ত। এই বইটিও আমাকে নিরাশ করেনি। শুরু থেকেই টানটান উত্তেজনা ছিলো কাহিনীতে। ছোটদের জন্য লেখা হলেও বড়রাও আনন্দ পাবেন সমপরিমানেই। শুরু থেকে শেষতক কোথাও একবিন্দু বিরক্তি লাগেনি। শব্দের বুনোট ছিলো ছিমছাম। নিমেষেই শেষ করার মত একটি বই এটি। অবসর সময়ে দারুন সঙ্গী হতে পারে "বক্সার রতন।"



সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×