২,১টা ছবি দিয়ে শুরু করি.



পরিকল্পনা হীন ভ্রমনে, দেশের সীমানা প্রথম বার পার হলাম। ৫-৭ দিন ভারত থাকবো তারপর অন্য কোন দেশে যাবো, প্রাথমিক ভাবনা ছিল মাথায়। পরিবারকে দীর্ঘদিন ধরে ৭/৫ বুঝিয়ে অবশেষে তাদের কাছ থেকে বিদায় নিলাম। ১২ই জানুয়ারী ২০১৭ , সকাল বেলা ভারতের ভূখণ্ডে প্রবেশ করলাম ।
১২ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমি ভারতের ভূখণ্ডে!!! ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে , যখন যে দিকে চোখ যাচ্ছে। মজার গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, টাকা শেষ হবার পরও ভ্রমনের গল্প, অচেনা পথের গল্প, অচেনা মানুষের গল্প, দীর্ঘদিনের গল্প অনেক লম্বা কিন্তু এখন আমি ব্যক্তিগত সমস্যার কারণে সামুতে লম্বা গল্প শেয়ার করতে পারছি না, ভ্রমন শেষে করে ঠান্ডা মাথায় লিখবো, ইনশাআল্লাহ
ভারতের ৩ ভাগের ১ ভাগ ভূখণ্ড চষে বেড়িয়ে, বর্তমান দিল্লিতে আছি। দক্ষিন ভারতের পথধুলি এখনও স্পর্শ করি নাই। ভারতের সকল ভূখণ্ড ভ্রমনের স্বপ্ন পূরণের পথে।
অনেক অনেক কৃতজ্ঞতা সামু ব্লগারদের প্রতি, যাদের ভ্রমন গল্প আমার ভ্রমন জীবনের অনুপ্রেরণা।
ভালোবাসি সামু ব্লগকে
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



