নিদ্রাহীন চোখে ঘুম যখন চলে যায়
তাঁরাদের চেয়েও অনেক দূরে,
প্রসন্নচিত্তে একাকীত্ত্ব মনে ভাবি
সুখ কেমন করে ধরা দেয় জীবনে।
ভেবে ভেবে এ অকুল স্বপ্ন সায়রে
অতন্ত্র স্বপ্ন যেন শিউরে উঠে,
মনের গহীন প্রান্ত হতে
স্বপ্ন বিলাসী এক অজানা জগৎ।
এ যেন রুপকথার সেই কল্প-কাহিনী
মাথাচাড়া দিয়ে উঠে মনের অজান্তে,
এ যেন দুরন্ত এক অফুরন্ত শখ
বারে বারে ডাকে সেই নিদ্রাহীন ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



