আর্থিক সাল ১ জানুয়ারি থেকে গণনা করা হোকঃ
বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আর্থিক সাল গণনা করা হয়। ১ জুলাই থেকে বাজেট কার্যকর হলে সে সময় বাংলাদেশে বর্ষাকাল। বর্ষার কারণে কাজে বাধা সৃষ্টি হয়। বর্ষাকালে উন্নয়ন কাজে আশানুরূপ হয় না। উন্নয়ন বাজেটের অর্থ ঠিকমতো ব্যয় করা যায় না। ফলে বছরের শেষ ২-৩ মাস যেনতেনভাবে খরচের প্রবণতা বাড়ে। অর্থ ব্যয় ঠিকই হয় কিন্তু টেকসই উন্নয়ন কাজ কতোটুকু হয় তো ভেবে দেখার অবকাশ থাকে।
গত ২-৬-২০০৯ তারিখে পত্রিকান্তরে প্রকাশ আগামী বছর থেকে "বাজেটের সময়সূচি বদলে যাচ্ছে"। সংবাদে বলা হয়েছে যে, বর্তমান সরকার ২০১০-২০১১ আর্থিক বছর থেকে ক্যালেন্ডার বছর সামনে রেখে বাজেট তৈরি পরিকল্পনা করছেন, যাতে উন্নয়ন কাজে শতভাগ সফলতা পাওয়া যায়।
এই জুন মাসে সংসদে যে বাজেট পেশ হয়ছে এবং পাস হযছে তার সময়সীমা ১ জুলাই ২০০৯ থেকে ৩০ জুন ২০১০ পর্যন্ত। যদি ১ জানুয়ারি ২০১০ থেকে আর্থিক বছর গণনা করা হয় তবে বাজেট ১ জুলাই ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত পাস করা যেতে পারে। আর্থিক বছর ১ জানুয়ারি ২০১০ থেকে গণনা করার জন্য ডিসেম্বর ২০০৯ মাসে অধিবেশনে তা পেশ ও পাস করা যায়। আর যদি ১ জানুয়ারি ২০১১ থেকে আর্থিক সাল গণনা করার সিদ্ধান্ত নেয়া হয় তবে আর্থিক সাল ২০০৯-২০১০ কে আরো ছয় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত করা যেতে পারে। তাহলে পঞ্জিকা সাল আর আর্থিক সালের মধ্যে কোনো ফারাক থাকবে না। বিশ্বের বেশিরভাগ দেশ তাদের বাজেট করে ক্যালেন্ডার বছরকে সামনে রেখে। আশা করি, বাংলাদেশ সরকার আগামী ১ জানুয়ারি থেকে আর্থিক সাল গণনা করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


