somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

সফল ক্যারিয়ার গঠনে ইংরেজীঃ

৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফল ক্যারিয়ার গঠনে ইংরেজীঃ

যদিও ইংরেজী আমাদের মাতৃভাষা নয়, তথাপি আপ্তবাক্য এটাই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় নন্দিত ভাষা হিসেবে ইংরেজি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যুক্তিযুক্ত কারণেই আমরা বাংলা শেখার পক্ষপাতী; ইংরেজী নয়। এখানে সে কোণ্ঠাসা। তবে, হাল ফিলে ইংরেজী ভাষার গুরুত্ব অনুধাবন করে একে আবার চাঙ্গা করে রোশনাই দেয়ার তাগিদে দেশের সমস্ত বিদ্যাপীঠে শনৈঃ শনৈঃ চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ভালো ইংরেজী জানা শিক্ষক পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে।

ভবিষ্যৎ জীবন দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠার প্রশ্নে উচ্চ শিক্ষা- বিদেশ গমন-বিদেশীদের সাথে কমন ভাষার যোগাযোগ স্থাপন- বিদেশী দূতাবাসে চাকরি-ট্যুরিস্ট গাইড ইত্যাদি ছাড়াও খোদ দেশের পড়াশোনা চালাতে এবং চাকুরী জীবনে ক্যারিয়ার গঠনে এর উচ্চমার্গের দ্যুতির প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না সেকথা বলাই বাহুল্য। বিদেশে পড়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে IELTS-TOEFL-SAT-GRE-GMAT পরীক্ষায় একজন ছাত্রকে মোটিভেটেড হয়ে প্রয়োজনীয় পরীক্ষায় উৎরে সাফল্যের দরোজায় হানা দিতে হয়। এরজন্য ইংরেজী জ্ঞান রসদ জোগাবে। কারণ এখানে অত্যন্ত কঠিনভাবে English skill তলিয়ে দেখা হয়। কোন স্তাবকপূর্ণ বাগড়ম্বড়তা কাজে আসবে না।

দেশে ভালো সরকারী চাকরি পেতে মাল্টিন্যাশনাল কোম্পানির ফার্স্ট অফিসার বেসরকারী প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ প্রার্থীর যোগ্যতা ভালো ইংরেজী দখলের ওপর নির্ভর করে। এমনকি একজন সেলসম্যান বা মাল্টি ন্যাশনাল কোম্পানীর রিসিপশনিষ্ট হতেও ইংরেজীর দক্ষতা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চাকরির ক্ষেত্রে আক্রার বাজারে 'The candidate must have strong command both is spoken and writen English' হামেশাই চোখে পড়ে। ইংরেজী শিক্ষার ছুড়িতে শাণ দিয়ে যারা এতে অগ্রগামী হতে পারেন চাকরি নামক মহার্ঘ্য বস্তুটি সোনার পাথর বাটি হয়ে তাদের হাতেই ধরা দেয়। কাজেই শিক্ষা জীবনের শুরুতে একে হেলাফেলা করলেও জীবনের উন্নতির ধাপে ধাপে উপর ওঠার ক্রান্তিলগ্নে সিঁড়ি হিসেবে ইংরেজীকে উপেক্ষা করা তো নয়ই, বরং এটাকেই বেশী আঁকড়ে ধরতে হয়।

আমাদের দেশের বিসিএস লিখিত এবং ভাইভার প্রশ্নগুলো অনেকসময় ইংরেজীতে করতে হয়। একজন ভালো ছাত্র হওয়া সত্ত্বেও ইংরেজীতে দখল কম থাকার কারণে তার পৌনঃপুনিক চেষ্টা ক্রমাগত ব্যর্থতায় পর্যবসিত হয়। দেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে টেকনিক্যাল সাবজেক্টের বইগুলো ইংরেজীর উন্মুক্ত দরোজায় হোলি খেলতে পারে। বাংলা অনেকটা বদ্ধজলায় আটকে থাকার অবস্থায় দাঁড়ায়। এমফিল পিএইচডির থিসিস ও বিশ্ববিদ্যালয়ের অনেক লেকচার ইংরেজিতে হয়। এই টানাপোড়েনের হাত থেকে রক্ষা পেতে ইংরেজীর বিকল্প নেই। ইউরোপিয়ান দেশ, অস্ট্রেলিয়া, আমেরিকায় পড়াশোনা বা চাকরি কোনটাই আপৎকালীন এই সময় ইংরেজী জ্ঞান ছাড়া পার করা সম্ভব নয়। কম্পিউটার প্রযুক্তির আকাশছোঁয়া উন্নতিতে সিভিল সমাজ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্বরাজনীতি-অর্থনীতি-ব্যবসায় বাণিজ্য-বিজ্ঞান-বিনোদন-শিক্ষা-স্বাস্থ্য-কারেন্ট খবর কোথায় নেই ইংরেজী। আন্তর্জাতিক ই মিডিয়া থেকে বিশ্বের তাবৎ অতি সম্প্রতিক ঘটনাবলী BBC-CNN-VOA এর সংবাদে খেয়াল রাখতে ইংরেজীর জুড়ি নেই। C.V বা রেজ্যুমে তৈরির জন্য অবশ্যই আন্তর্জাতিক ঘোষিত নীতির আওতায় ইংরেজী ভাষা ব্যবহার করে প্রার্থীতার যাবতীয় পরিচয় পেশ করে সূক্ষ্ম প্রয়াসে ফিনিশিং দিয়ে এর সৌকর্য বিকাশ করে নিজেকে একজন যোগ্যতর আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরেন।

ইংরেজী শিক্ষা শুধু কোর্স করে নয়। নিয়মিত শাটলট্যুর করে ইংরেজী বই ম্যাগাজিন সংবাদপত্র পড়তে হবে ডিকশনারির সাহায্যে। এছাড়াও ক্যাম্পেইন করতে হবে ইংরেজী মুভি দেখায়- লাইব্রেরীতে পড়া ইন্টারনেটে ব্রাউজ, গ্রামারের নিয়মগুলো খতিয়ে দেখায়। ইত্যাদি ইত্যাদিতে একান্ত সদিচ্ছা এবং পরিশীলিত চর্চার মাধ্যমে এই আরোধ্য বৈতরণী ভালোভাবেই পারি দেয়া সম্ভব। কাজেই আমাদের সন্তানদের তথা নতুন প্রজন্মের উচিত হবে মাতৃভাষা শুদ্ধ ভাবে শেখার পাশাপাশি অবশ্যই ইংরেজী ভাষায় দক্ষতা অর্জন করা।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×