মহামারীতে উপমহাদেশ তুলনামূলক নিরাপদের কারণঃ
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, সংক্রমণ মহামারীতে দুনিয়ার অনেক দেশের চাইতে উপমহাদেশের দেশগুলোতে সংক্রমণের শিকার কম হয়েছে। অর্থনৈতিক স্বচ্ছলতা, রাস্ট্রীয় উন্নয়ন, মানবাধিকার, সুশাসন, সামাজিক নিরাপত্তা সহ নাগরিক অধিকারে ইউরোপ বা আমেরিকার সাথে আমাদের উপমহাদেশের অনেক কিছুতেই তুলনা চলে না সত্য। কিন্তু রোগ প্রতিরোধে আমাদের সংস্কৃতির অবদানও কিছুকম না। উপমহাদেশে ভাইরাস সংক্রমণের হার তুলনামূলক কম হবার কিছু সামাজিক ঐতিহ্য সংক্রমণ প্রতিরোধের কাজ করে। যেমনঃ-**
১) আমরা আমাদের পরিধেয় কাপড় ওদের থেকে অনেক বেশী পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকি।
২) নিয়মিত প্রতিদিন গোসল করি। গরমকালে ২ বারও হয় অনেকের।
৩) বাইরে থেকে বাড়ী ফিরলেই ভাল করে হাত পা মুখ ধুয়ে ফেলি।
৪) বিছানার চাদর প্রতি দুই দিনের মধ্যে অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করা হয়।
৫) রোজ ঘর মোছা হয়।
৬) টয়লেটের পর শুধুমাত্র টিস্যু কাগজ ব্যবহার করি না। সাবান পানি দিয়ে শৌচ কর্ম করি।
৭) আমরা হলুদ, আদাসহ নানা রকম মশলা খাই, যা রোগ প্রতিরোধে ভেষজ ঔষধের কাজ করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক বেশি।
৮) আমরা সাধারণত রোজকার রান্না রোজ খাই।
৯) আমরা বেশীর ভাগ মানুষ ফাস্ট ফুড কম, তাজা শাক সব্জী বেশী খাই।
১০) শীতকালের পোশাক কাচা হয় আর লেপ কম্বল রোদে দেওয়া হয়।
১১) আমাদের বারো মাসে ছয়টি ঋতু। ওদের চারটি ঋতু। ফলে প্রতিটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে আবহাওয়া সঙ্গে অনেক বেশী লড়াই করতে হয়, যা আমাদের শারিরীক সহ্য ক্ষমতা বৃদ্ধি করে।
১২) আমাদের দেশ এবং উপমহাদেশ এখনো যন্ত্র নির্ভর হয়নি, মানুষ কায়িক পরিশ্রম বেশী করে।
১৩) রোগ প্রতিরোধী তুলুসী পাতা, নিম পাতা, হরিতকি, বহেড়া, আমলকি, শজনে প্রভৃতি কেউ কেউ ধর্মীয় বা সংস্কার গত ভাবেই খায়।
১৪) আমরা অতিথি আপ্যায়নে গালে গাল মিশিয়ে কিম্বা ঠোঁট মিশিয়ে একেবারেই স্বাগত কিম্বা বিদায় জানাই না, বড়োজোর করমর্দন করি। হিন্দুরাতো দুর থেকে নমস্কার করে।
১৫) তাবলীগ জামাত ছাড়া ভ্রাতৃত্ব দেখাতে আমরা এক পাত্রে সবাই মিলে খাবার খাই না। খাবারের পরিমান কম হলেও আমরা আলাদা আলাদা পাত্রে রেখে খাই- এইসব সামাজিক সংস্কৃতি যেকোনো সংক্রমণ থেকে রক্ষা করে।
** (লেখার বিষয়বস্তু একান্তই আমার ব্যাক্তিগত উপলব্ধি, কাউকে আঘাত করতে নয়)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




