somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রথম সার্কাস দর্শন.....

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম সার্কাস দর্শন.....[

শীতকালে বিশেষ কিছু ব্যাপার স্পেশাল।
যার মধ্যে অন্যতম খেঁজুর রস,
মাটির হাড়িতে খেঁজুরের রস।
নরম উলের উষ্ণতা।
লেপের আরাম।
পিঠে পায়েস।
আরো কত কি!
দুপুরে খাওয়ার পর রোদ্দুরে পিঠ দিয়ে রোদ পোহানো। এইসব আরামদায়ক মূহুর্ত একমাত্র শীতকালেই পাওয়া যায়। আরও আছে সদলবলে বনভোজন বা চরুইভাতি। বেগুন ভাজা.... শাকসবজি তো অফুরান- তার বর্ণনা আর দিলাম না।
এসব ছাড়াও যা বলতে চাই তা হ'ল সার্কাস। আমার শৈশব ও ছেলেবেলায় দেখা সার্কাস।
তখন বয়স কত হবে! নয়-দশ! একটি রিকশায় মাইক বাঁধা। কান ফাটানো শব্দে ভেসে আসছে-
‘আসুন! আসুন! আসুন! আর মাত্র সাত দিন!
সার্কাস! সার্কাস! সার্কাস!’ লিফলেট ধরিয়ে দেওয়া হয়েছে হাতে হাতে। ছোট চাচার হাত ধরে সেই সার্কাস দেখেছিলাম এক শীতের রাতে। শরীরে গরম জামাকাপড় ছিল। তার পরেও চাচাকে জড়িয়ে ধরেছিলাম বারে বারে।
কেন জড়িয়ে ধরেছিলাম? ভয়ে আর আনন্দে। কেমন সেই ভয়? সিংহের গর্জনের ভয়! হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাওয়া বাঘের চাহনিতে। হাতি দেখে অন্য রকম আনন্দ হয়েছিল। আর আনন্দ? টিয়া-কাকাতুয়ার ডাকে আনন্দে মেতে উঠেছিলাম! কী সুন্দর নাম ধরে ধরে ডাকছিল- ‘হিমু'! 'হিমু’!

ওই প্রথম শুনেছিলাম পাখির কথা। এখনো কানে ভেসে আসছে সেই মাইকের শব্দ— ‘সার্কাস! সার্কাস! সার্কাস!’
মনে পড়ে তখন "লক্ষ্মণ দাস সার্কাস"(স্বাধীনতার পর নাম বদলে হয় "দি লায়ন সার্কাস") পার্টি। সার্কাস শুরুর দশ পনের দিন আগে থেকেই সার্কাস মঞ্চ আর তাবু টাঙানো চলে। পশুপাখি জন্তু জানোয়ার এনে সে এক ধুন্ধুমার কান্ড! আমি ছিলাম ছোট চাচার ভক্ত। চাচাও আমি অন্ত প্রাণ। আমি যেকোনো আবদার করলেই ছোট চাচা সে দাবী পূরণ করবেনই। আমার ক্ষুদ্র জীবনে চাক্ষুস করা প্রথম লাইভ এন্টারটেইনমেন্ট "দি লক্ষ্মণ দাস সার্কাস" ছোট চাচার হাত ধরেই দেখেছিলাম। কাছ থেকে হাতি, ভাল্লুক, টাট্টু ঘোড়া, বানর দেখার অভিজ্ঞতা সেই প্রথম। জ্যান্ত কাকাতুয়া সেই প্রথম দেখেছিলাম সামনে দাঁড়িয়ে। একদল রাজহাঁস ছিল যারা কম্পাউন্ডের ভেতর ঘুরে বেড়াতো আর কাছাকাছি গেলেই তেড়ে আসতো।

লক্ষ্মণ দাস সার্কাস এর মালিক লক্ষ্মণ বাবু বরিশাল জেলার গৌরনদী থানার বাসিন্দা- অত্যন্ত বনেদী পরিবারের দানশীল এবং সৌখিন ব্যক্তি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাক মিলিটারীর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। তখন তার পোষা হাতীটি মিলিটারীদের দিকে তেড়েমেরে যায়...পাক হানাদার বাহিনী ব্রাশফায়ারে হাতী, সিংহ এবং বাঘগুলোকেও মেরে ফেলে।

ছোট চাচার ভেসপায় চড়ে আরও দুইদিন সকাল বিকাল সার্কাসের প্রস্তুতি দেখতে গিয়েছিলাম। রিয়ের্সালের সময় ভেতরে ঢোকার ব্যাপারে তেমন কড়া বিধিনিষেধ ছিল না, যা আরোপিত হয়েছিল কঠোরভাবে সার্কাস চালু হওয়ার পর। বাঘ ও সিংহ চিতাবাঘের খাঁচাগুলির পাশ দিয়ে যাওয়ার সময় বোঁটকা গন্ধ নাকে এসে ধাক্কা খেত। পেটের ভিতরটা গুলিয়ে উঠতো। তবু আমরা ছোটরা দিনের বেলা হাজির হ'তাম কাঠের তৈরী খাঁচাগুলির আসেপাশে। কাঠের তক্তার ফাঁক দিয়ে যদি একটু চোখে পড়ে ডোরাকাটা বাঘ- সেই চেষ্টা চলতো। মাঝে মাঝে হুংকার ছাড়তো সেই বাক্সবন্দী শ্বাপদকূল। লোহার খুঁটীর সঙ্গে বাঁধা হাতিগুলি নিরন্তর একবার সামনে-পিছনে দুলতে থাকতো সর্বক্ষণ। উটদুটো সারাক্ষণ জাবড় কাটতো আর মুখ থেকে নোংরা বের হতো। উটের মুখ অত্যন্ত কদাকার। সার্কাস চালু হলে যেদিন দেখতে গেলাম সেদিন প্রথম জোকারদের কান্ড কারখানা খুব মনে ধরেছিল। পরে সকালে চায়ের দোকানে ওই বেঁটে মানুষগুলোকে চা খেতে দেখে খুব অবাক চোখে চেয়ে থাকতাম। সার্কাসের খেলাগুলির মধ্যে ট্রাপিজের খেলা গ্লোবের মধ্যে মোটর সাইকেল ও গাড়ি চালানো। দড়ির উপর দুটি মেয়ের সাইকেল চালানো ছিলো শ্বাসরুদ্ধকর! খাঁচার ভেতর বাঘ সিংহের চলাচল ও কাকাতুয়ার সাইকেল চালানো বিস্ময়াবিষ্ট হয়ে উপভোগ করেছিলাম। জীবনের সেই প্রথম সার্কাস দর্শন আমাকে বুঁদ করে রেখেছিল বহুদিন পর্যন্ত। এখনো চোখ বুজলে সাইকেল কসরৎ চোখে ভাসে। তারপর আরো অনেক দেশী বিদেশি সার্কাস দেখেছি জীবনে। যেমন ইন্ডিয়াতে ভারত এম্পায়ার, অলিম্পিক রাশিয়ান, চায়নাতে দেখেছি চায়না এক্রোবেটিক গ্রুপ ছাড়াও আরো কত কী! কিন্তু জীবনের প্রথম দেখা "দি লক্ষণ দাস সার্কাস" এবং "দি রয়্যাল বেংগল সার্কাস" এদের মধ্যে আমার দেখা সবচেয়ে সেরা ও অতুলনীয় অন্তত আমার চোখে।

এক সময়ে দেশে রীতিমতো জনপ্রিয় ছিল শীতকালীন বিনোদনের এই মাধ্যম। ছিল বলার কারণ একটাই- বর্তমানে সার্কাস দলও নাই, সাধারণ মানুষের দেখার চাহিদাও নাই। বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের সূত্রে হালফিলে সার্কাসে বাঘ, ভাল্লুক, সিংহ বা হাতির মতো চতুষ্পদদের দেখা মেলে না। কাকাতুয়ার সাইকেল চালানো, কুকুরের আগুনের রিংয়ের মধ্যে দিয়ে ঝাঁপ দেওয়া- এসব খেলার পাটও তুলে দিতে হয়েছে। সার্কাস এখন তাই এসে ঠেকেছে শুধুই মানুষের কৃৎকৌশলে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×