somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কোলকাতার একটি দৈনিকে একটি বিজ্ঞাপনঃ

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোলকাতার একটি দৈনিকে একটি বিজ্ঞাপনঃ

“আমি ৭০ বছরের একলা মানুষ। তবে এখনো সক্ষম, নিজের সব কাজ, বাজার হাট, রান্নাবান্না ও নিজের দেখাশোনাটাও নিজেই করতে পারি। তেমন কোন রোগব্যাধিও নেই। অবসরপ্রাপ্ত, মাসিক রোজগার ২০,০০০ টাকা।……….”।

না এটা কোন 'পাত্রী চাই' এর বিজ্ঞাপন নয়। এটা এক বৃদ্ধের অসহায় নিঃসঙ্গতার বহিঃপ্রকাশ যেখানে উনি চাইছেন কেউ ওনাকে দত্তক নিয়ে ওনার বাকি জীবনের নিঃসঙ্গতা দূর করুক। ভরণ পোষণের দায়িত্ব নয়, সে সামর্থ্য তার আছে। যা নেই তা হল সহচর্য্য। স্ত্রী গত হয়েছেন, ছেলেও দূরদেশে- প্রায় যোগাযোগ হীন। তাই তিনি চান একটা সুন্দর পরিবার, যারা দেবে তার শেষের কটা দিনের জীবন থেকে হারিয়ে যাওয়া পরিপূর্ণ পারিবারিক সঙ্গ সুখ, অসুস্থতায় একটু সহমর্মিতা। বিনিময়ে তিনি তার তিন বেডরুম ফ্ল্যাটের দুটি বেডরুম শেয়ার করতেও রাজী। নার্সিং হোমের পেশাদারি আয়াকে তার বড় ভয়। ভয়, একলা পরিজনহীন মরণকে বরণ করতে। বন্ধ দরজার আড়ালে মরে কাঠ হয়ে থাকা!

হ্যাঁ এটাই এখন বাস্তব। কোথাও অসহায় বৃদ্ধ-বৃদ্ধা বা কোথাও সাথী হারা এককের দীর্ঘশ্বাস। ছেলে-মেয়েরা তাদের ক্যারিয়ারের চাপে অন্যত্র বা প্রবাসী। এরা এক অদ্ভুত প্রজন্ম, যেনতেন প্রকারে নিজেকে প্রজেক্ট করে সিঁড়ি ভাঙ্গা ওপরে ওঠার তাগিদে তাদের সময় নেই এনাদের সঙ্গ দেবার।

একাকী মানুষের একেকটা দুপুরকে মনে হয় নির্জন দ্বীপ। বিষণ্ণ দুপুরে মনের আয়নায় উঁকি দিয়ে যায় কাল্পনিক উঠোনে খেলে বেড়ানো নাতি নাতনিদের হৈচৈ, প্রয়োজনে বিছানার পাশে প্রিয়জনের উপস্থিতি। দীর্ঘ নিশ্বাসে ভারি হয়ে ওঠে বাতাস। শুকনো প্রতিশ্রুতি আর সমবেদনাতে আরও বেশি জ্বালা ধরায়।
অতীত জীবনের রঙিন ক্যানভাসটাকে মনে হয় অযত্নে পড়ে থাকা ধুলোয় ভরা কালো মলিন একটা ছবি। যেখানে অস্পষ্ট কিছু সোনালি আলোর ফুলকি জোনাকির মত ফুটে উঠে সপ্তাহ শেষে মুঠোফোনে নাতির “হাই দাদু” সম্বোধনে আবার হারিয়ে যায় বর্তমান স্মৃতির অন্ধকারে।

প্রশ্ন জাগে এরজন্য কি আমরাই দায়ি নই?
যুগের সঙ্গে তাল মিলিয়ে যৌথ পরিবার থেকে ছিন্ন হয়ে অনু পরিবার হয়ে এখন এই পরমাণু জীবনে বাধ্য হয়েছি। ছোটবেলা থেকে সন্তানদের জীবন থেকে শৈশব কেড়ে নিয়ে জীবনে ইঁদুর দৌড় প্রতিযোগীতার পাঠ দিয়ে এক একটা রোবট তৈরী করেছি! বারে বারে স্মৃতিতে ভেসে ওঠে সংসারে ছবি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×