somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নস্টালজিক....

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নস্টালজিক....

স্বাধীনতার পর সব কিছুতেই একটা দ্রুত পরিবর্তন এসেছিলো। পরিবর্তন এসেছিলো আচরণে, পোশাক আর ফ্যাশানে, পরিবর্তন এসেছিলো অর্থনীতিতে এবং সামাজিক বিভাজনে। তখন কিন্তু আর ছোট ছিলাম না। টুয়েলভ ক্লাসে উঠেছি। সিনিয়র ক্যাডেট। কিন্তু ক্যাম্পাসের কঠোর নিয়ম শৃঙ্খলায় অভ্যস্ত বাইরের জীবনের আমূল পরিবর্তন আমাকে বিন্দুমাত্র বিশৃঙ্খল করতে পারেনি।

সেই সময় উঠতি বয়সের ছেলেদের ফ্যাশন মাপা হত তাদের মাথার চুল আর ফুলপ্যান্টের পায়ের ঘেরের মাপে। যার যতো ঘের বেশী সে ততো ফ্যাশনের দিকে এগিয়ে। প্যান্টের কাপড়ের ঘের দিয়েই রাস্তা ঝাড়ু দেওয়া হয়ে যেত। ঘের খুব বেশী হলে রাস্তায় ঘসা লেগে যাতে প্যান্টের নিচের কাপড় ছিঁড়ে না যায় তার জন্য চেন লাগান হত। প্যান্টের বোতামের জায়গায় চেন লাগান, যাকে এখন জিপার বলা হয়, সেটাও ছিল দারুণ আধুনিকতা।

আর ছিল কান ঢাকা চুল। চুল বড়ো করে দুদিকের কান যতটা পারা যায় ঢাকাই ছিল তখনকার চালু ফ্যাশন। কেউ কেউ আদ্ধেক কান ঢাকত। তার বেশী ঢাকলে বাড়িতে-পাড়ায় বখাটে ছেলে হিসাবে বকা খাওয়ার আশঙ্কা ছিল।

তখন নিজেই টেলরের দোকানে মাপ দিয়ে জামা প্যান্ট বানানো শুরু করেছি। নিউ মার্কেটে বিখ্যাত টেইলারিং শপের নাম - এমবি টেইলার্স। টেলরকে 'মাস্টার চাচা' বলে ডাকি। মাস্টারের মুখে বেশী কথা নেই। কিন্তু যত কাজ কাঁচি আর সেলাইমেশিনে। শুধু বাড়ির বড়োদের নয় মাস্টার চাচারও একটা প্রচ্ছন্ন শাসন ছিল আমার উপর। প্যান্টের ঘের বেশী বাড়ানোর কথা বললে তিনিই ঘাড় নেড়ে না করে দিতেন। খুব শখ ছিল পায়ের দিকে চেন দেওয়া বড়ো ঘেরের প্যান্ট পরার। কিন্তু মাস্টারের গাম্ভীর্য পার করে সেটা আর সাহসে কুলায়নি। ভাগ্যিস। শীর্ণ সরু কোমড়ের ছেলেটার নিম্নাংশে ওইরকম বড়ো ঘেরের প্যান্ট কী বিসদৃশ লাগত ভেবে এখনো আঁতকে উঠি!

প্রায় বিশ বছর যাবত চুল কাটার মজুরি তিনশো টাকা, এখনো তাই। যখন মাথা ভর্তি চুল ছিলো তখন তিনশো টাকা পেমেন্ট জায়েজ হতো, এখন মাথায় চুল নাই তবুও বিল তিনশো টাকা! এখন সেলুনে গেলেই প্রায় টাক মাথা দেখে নাপিত যখন বলে, 'স্যার আর কয়েক বছর পর চুল কাটা লাগবেনা...'- কাউকে বিশ্বাস করান কঠিন যে একসময় এই শর্মার মাথা ভরা ঘন চুল ছিল। চুল খুব তাড়াতাড়ি বাড়তোও। কিন্তু কান ঢেকে রাখার উপায় ছিল না। কারণ, ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম এবং সেনা অফিসার বাবার অপছন্দ। ফলে সেই ফ্যাশনও করা হয়নি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×