somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

~~~উপলবদ্ধি~~~

০২ রা মে, ২০২২ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~~~উপলবদ্ধি~~~

সৃষ্টিকর্তা আমাদের সব কিছু দেননি, কিছু না কিছু তাঁর কাছে রেখেছেন আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি।

সারাদিন না খেয়ে থাকা একটি পথ শিশুকে যদি প্রশ্ন করি– ”তোমার সুখ কিসে, কি চাই?" সে বলবে দু’–"বেলা পেট পুরে খেতে চাই।”

নিজ প্রাসাদে লক্ষ টাকার খাটে শুয়ে ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেনা, ডিপ্রেশনে ভুগে এমন একজনকে আমি চিনি, সিগারেটের সাথে তার রাত কাটে। আর সিএনজি ওয়ালা সারাদিন অ্যাক্সেলেটর টেনে বিছানায় পিঠ লাগিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে।

কেউ হাজার টাকা খরচ করে জিমে গিয়ে ফিটনেস ঠিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আবার কারও মাটি কাটতে কাটতে অটোমেটিক ফিটনেস্ হয়ে গেছে।

কেউ মুড়ি খেলেও মোটা হয়ে যাচ্ছে, আর কেউ জগতের সব খাবার খেয়েও মোটা হতে পারছেনা।
কেউ পেয়ে কাঁদে, আর কেউ না পেয়ে কাঁদে।

রাতের পর রাত না খেয়ে কেউ জিরো ফিগার বানাতে ব্যস্ত, আর বাড়ির কাজের মেয়েটির কী সুন্দর জিরো ফিগার। কারও টাকা আছে কিন্তু খেতে পারেনা, আর কেউ টাকার অভাবে খেতে পারেনা!

কেউ ওজন কমানোর জন্য শুকনাে মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে, আর কেউ ভালো কিছু খেতে পারেনা বলে রোগা হয়ে যাচ্ছে।

সব কিছুর মাঝে থেকেও কেউ আত্মহত্যা করছে, আবার কেউ বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পেতে যাচ্ছে। কেউ পরিপূর্ণতায় সুখ খুঁজে পায়না, আর কেউ অপরিপূর্ণ থেকেও দিব্যি হেসে বেড়াচ্ছে।

আমি এমন একজনকে চিনি- যিনি পেট কমাতে প্রতিদিন সাত কিলোমিটার দৌড়ান, আবার এমন অসংখ্য জনকে চিনি যারা জীবনের জন্য দৌড়াচ্ছেন, একটি চাকরীর জন্য, একবেলা খাবারের জন্য।

আমি এমন অনেককেই চিনি’– যারা অর্ধেক খেয়ে বাকীটা ফেলে দেয়, আবার এমন মানুষকেও চিনি’– যে পেটপুরে খেতে পারেনি অনেক দিন।

আমি অনেক অশিক্ষিত, অল্প শিক্ষিত মানুষ দেখেছি যাদের অঢেল সম্পত্তি। আবার অনেক উচ্চশিক্ষিত মানুষ দেখি যারা বেকারত্ব মাথায় নিয়ে ধূকেধূকে জীবনের অন্তিম প্রহর শুনছে....

ছোট বেলায় গল্পের বইতে পড়েছিলাম– ‘রাজার অসুখ হয়েছে, সুখি মানুষের জামা পড়লে তার অসুখ সারবে। অনেক খুঁজে একজন সুখি মানুষকে পাওয়া গেল কিন্তু তার গায়ে জামা ছিলো না।”

সৃষ্টিকর্তা আমাদের সব কিছু দেননি, কিছু না কিছু তাঁর কাছে রেখেছেন আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি।


(তিন বছর আগে ফেসবুকে লিখেছিলাম)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×