somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মা এবং মা-দিবস নিয়ে আমার কোনো আদিখ্যেতা নাই ......

১০ ই মে, ২০২২ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"জল-বনের কাব্য" নামক একটা উপন্যাসে শেষ পৃষ্ঠায় "Life is more than petty calculations..." লিখে আমার মা তাঁর নাম, তারিখ লিখে রেখেছেন আমার জন্মের দুই বছর আগে।

আমার মায়ের জীবন নিয়ে কোন ভাবনা চিন্তা ছিলনা, আর তাই কোন মাথাব্যথাও ছিলনা বলেইতো আমাকে জন্ম দিয়ে হারিয়ে গিয়েছে না ফেরার দেশে! তাই মা এবং মা-দিবস নিয়ে আমার কোনো আদিখ্যেতা নাই। আলাদা করে কোন গুরুত্ব আমি মাকে দেইনা!

সেই ছেলে বেলায় যখন একা একা ঘুমাতাম এবং ঘুম ভাংতো তখন ছাড়া আমার মাকে মনে পরতোনা। স্কুলের অন্য বন্ধুরা ওদের মায়ের হাত ধরে স্কুলে আসতো আবার স্কুল থেকে বেড়িয়ে যেতো, ওদের মায়েরা টিফিন খাইয়ে দিতেন- তখনই শুধু মাকে মনে করতাম। যখন পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে রেজাল্ট শীট নিয়ে বাসায় ফিরতাম তখন মাকে মনে করতাম। যখন দেখতাম আমার সহপাঠী বন্ধুরা স্পোর্টসে আমার কাছে হেরে কেউ সেকেন্ড, থার্ড হয়ে ওদের মায়ের কোলে ঝাপিয়ে পরে আদর নিচ্ছে। আর আমি স্পোর্টসের অনেক গুলো ইভেন্টে প্রথম স্থান অধিকার করে অনেক গুলো প্রাইজ হাতে নিয়ে একাকী নির্বাক দাঁড়িয়ে, তখন মাকে খুব মনে করতাম। বুবু ছাড়া কেউ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলতোনা- "আমার হিমু ভাইয়া, আমার হিমু দ্যা গ্রেট ভাইয়া"!
ছড়া কবিতা আবৃত্তিতে, কোন খেলায় পুরস্কার জিতে কিম্বা হেরে না যাওয়া অবধি মায়ের কথা মনেই পড়তনা আমার। এখনো পাঁচ ওয়াক্ত নামাজ, অন্যান্য ইবাদতের সময়, বিগত দিনে একটুখানি সুখের সময় কিম্বা সকল কষ্টের সময় ছাড়া মা'কে আমার মনে পরেনা।

আমার কোন জন্মদিন ছিলনা শুধু একটা মৃত্যুদিন, আমার মায়ের মৃত্যু দিন আছে, যেদিন আমার জন্ম হয়েছিল।
তাই আমার কাছে প্রতিদিন কিম্বা কোনদিনই মা দিবস নয় - শুধু মায়ের মৃত্যু দিনটাই আমার কাছে মায়ের স্মৃতি হয়ে আছে।
আর 'মা' নামের এক কল্পিত ঘ্রাণ প্রিয় সুগন্ধি বুকের গভীরে বসবাস!
তবু অপেক্ষায় আছি -
যদি কোনদিন মা এসে বলে-'বড়ো ভুল হয়ে গেছে খোকা,
চল ঘরে ফিরে যাই'।

"রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা"।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×