somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ.........

১৯ শে মে, ২০২২ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ.........

এপ্রিল এবং মে মাসে(বৈশাখ-জ্যৈষ্ঠ)বিশ্বের একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্পজাতীয় (মেজর কার্পঃ রুই, কাতলা, মৃগেল, কালোবাউশ), মাইনর কার্পঃ বাটা, পুটি, সিলভার/মিরর কার্প ইত্যাদি) মা-মাছের ডিম ছাড়ার মৌসুম। তাই মার্চ মাস থেকেই জেলেদের উদ্দীপনা শুরু, যা শেষ হয় মে মাসের মধ্যে ডিম আরোহন করা পর্যন্ত। এই কয়মাস নদীই হয়ে উঠে স্থানীয় জেলেদের আবাসস্থল। নদীর পাড়েই নিবিড় পর্যবেক্ষণে কাটে সময়। নদীতে মা মাছের আনাগোনা দেখে তারা খুশিতে উদ্ববেলিত হয়। বৃহত্তর পরিসরে হালদাকে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র বলা হয়। প্রতিবছর এ সময়ের জন্য অপেক্ষা করেন জেলে ও ডিম সংগ্রহকারীরা।



স্থানীয় এক বন্ধুর আমন্ত্রণে ২০০৮ সনে হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ অভিযান দেখতে গিয়েছিলাম। তখন খুব কাছে থেকে দেখেছিলাম মাছের ডিম সংগ্রহের আনন্দমুখর পরিবেশ। স্থানীয় জেলে/ ডিম সংগ্রহকারীদের কাছে শুনেছি- একই মা মাছ বছরের পর বছর শুধু ডিম ছাড়তেই এখানে আসে। ডিম ছাড়া শেষে আবার ফিরে যায় অন্যত্র। সচারাচর ডিম সংগ্রকারীর কখনো মা মাছ শিকার করেনা। তবে ইদানীং কিছু প্রভাবশালী অসৎ লোক গোপনে মা মাছ শিকার করছে।



এখানকার অভিজ্ঞ ডিম শিকারিরা মাছের ডিম দেখেই বলতে পারেন - যে মাছগুলো ডিম দিয়েছে কোন মাছ কতো বছর যাবত ডিম দিচ্ছে, কিম্বা প্রথমবার ডিম দিয়েছে! এখানকার নারী কর্মী এবং শিশুরা মাছের প্রকার অনুযায়ী ডিম আলাদা করার কাজ করে। হালদার মাছ গবেষকগণ বলেন, কোনো কোনো মাছ জীবনে ৫০/৬০ লক্ষ টাকার ডিম দিয়ে থাকে।



২০০৮ সনে যখন এসেছিলাম তখন অনেক ছবি তুলেছিমা- যা এখন আর সংগ্রহে নাই। হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
হাটহাজারী-রাউজান-ফটিকছড়ি উপজেলা সীমানা দিয়ে বয়ে যাওয়া হালদা নদী। প্রথম কয়েক দিন মা মাছ নমুনা ডিম ছাড়তে শুরু করে। হ্যাচারি পোনার চেয়ে হালদার পোনা দ্রুত বর্ধনশীল বলে এ পোনার কদর সারাদেশে। ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করে তা থেকে রেণু ফুটিয়ে বিক্রি করেন। রেণুর আয় দিয়ে পুরো বছর জীবিকা নির্বাহ করেন তারা। প্রতি কেজি রেনু বিক্রি হয় ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায়।

(ছবি সংগ্রহ করেছি দৈনিক প্রথম আলো থেকে)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×