somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মদখোর আর গাঁজাখোরদের মধ্যে পার্থক্য....

১৭ ই জুন, ২০২২ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদখোর আর গাঁজাখোরদের মধ্যে পার্থক্য....

"মদ কেন খাও"- এই প্রশ্ন যদি করা হয়, অবশ্যই ব্যক্তিবিশেষে তার উত্তরের রকমভেদ হবে।

কেউ বলবে- দুঃখ ভুলতে, কেউ বলবে- একমুঠো শান্তি পেতে, কেউ বলবে- ভালো লাগে তাই খাই কিম্বা নিজেকে এলিট শ্রেণীর ভাবতে। আবার কেউ কেই বলবে- আমিতো এমনি এমনি খাই!

এবার আসি গাঁজায়। গাঁজা যারা খায় তারা এক একজন এবস্ট্রাকট আর্টিস্ট। গাঁজার প্যাকেট আসার পর আগে রঙ দেখে। বাদামী আর লাল হলে একটু অসন্তুষ্ট হয়। সবুজে হলুদে মেশান হলে- গন্ধই কাফি, খাওয়াতো পরে!

তারপর আসে বানানোর পদ্ধতি। কোনোটায় মশলা কম, তামাক বেশি। কোনোটায় আবার তামাক কম, মশলা বেশি। কোনো কোনোটা আবার সেম সেম। তবে সেটা নির্ভর করে যে খাচ্ছে তার ওড়ার ওপরে। মাথা হাল্কা... এই নেশাটা কিন্তু একপ্রকার রাজার নেশা। তাও এটারও প্রকারভেদ আছে।

১. গাঁজা খেলে অনেকে ডেয়ার ডেভিল মোডে চলে যায়। এইসময় অফিসের বস ফোন করলে গালাগালও খেয়ে যেতে পারে।

২. এরা গাঁজা খেয়ে একদম চুপ করে যায়। মুশকিলটা সেটা নয়, নিজেরা চুপ করবি কর কিন্তু এরা বাকিদেরও কথা বলতে দেয় না। উপরন্তু হাত নেড়ে কথা বললেও, এদের কানে লাগে। তাই এদের সাথে যারা খায় তারা ঐ একবারই খায়। নাহলে নেশা ছুটে যায়!

৩. গাঁজা খেলেই গাঁজারুদের দার্শনিক মোড অন হয়ে যায়। কিন্তু বাঁচোয়া এটাই যে, একটা কথা বলার পরে আগের কোনো কথাই এদের মনে থাকে না। একটা বিষয় জ্ঞান দেওয়া মাত্র এরা অন্য বিষয় নিয়ে চর্চা শুরু করে।

মুশকিল হল দুটো নেশাই বেশ সময়সাপেক্ষ, জোগাড়সাপেক্ষ এবং টাকাসাপেক্ষ। কিন্তু একটা নেশা আছে যেটা এমনি এমনিই পাওয়া যায়। মাত্র একবার টাকা খরচ করতে হবে আর মাঝে মাঝে একটু যত্ন লাগে। তারপর পাশে দাঁড়াতে হবে কিছুক্ষণ। কোনো কিছু না খেয়েও নেশা লাগবে, মাথাটা হাল্কা হবে অথচ সেখান থেকে বেরোনো যাবে না-সেটা হচ্ছে ফেসবুক তথা স্যোশাল মিডিয়ার নেশা! সারাদিন লেগে থাকার নেশা.....

যতক্ষণ হাতে স্মার্টফোন, ততক্ষণই সক্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। উঠতে, বসতে, হাঁটতে, চলতে চোখ ফেসবুকের পাতায়! সাবধান হোন এখনই। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক আপনাকে যতটা এগিয়ে দেয়, তার চেয়ে বেশিই কিন্তু পিছিয়েও দিতে পারে। নেশা ধরাতে পারে মাদকের চেয়েও মারাত্মক কিছুর, যাতে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা।

তবে, এসবের নিয়ন্ত্রিত ব্যবহারে রোজকার জীবন আপডেটও থাকে, আবার চাপ মুক্তও থাকা যায়। তাই সোশ্যাল মিডিয়ায় থাকুন, তবে নির্দিষ্ট সময় মেনে। তাতে আপনার উপকার হবে।

ধন্যবাদ সবাইকে
(রি পোস্ট)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×