somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মানুষ নিয়ে অদ্ভুত খেলা....

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ নিয়ে অদ্ভুত খেলা....

আমি আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্টিং ইনফো দিয়ে নেই। সেটা হচ্ছে আমি যখন নতুন কোন মানুষের সাথে কোন আলাপে এঙ্গেজ হই বা অংশ নেই। আমি প্রথমে সেই মানুষটাকে, তার চোখে-মুখের দিকে তাকিয়ে তাকে ”পড়ার” চেষ্টা করি। কিংবা আলাপে অংশ যদি নাও নেই, একজন অপরিচিত পথিক রাস্তা দিয়ে হেটে যাচ্ছে, সেই মানুষটাকে ”পড়ার” চেষ্টা করি। মানুষ দেখে, মানুষের নাম শুনে একটা ধারণা করার অভ্যাস আমার আজন্মের। যেমনঃ কামাল, হুমায়ুন, মামুন, ইসতিয়াক, নুরুল ইসলাম কিম্বা যেকোনো নাম শুনলেই মনে মনে সেই নামের মানুষ সম্পর্কে একটা আধ্যাত্মিক ধারণা কিম্বা অনুমান করি.....

আবার সম্পুর্ণ অচেনা অজানা কোনো মানুষ আমার চোখে পরলে সেই মানুষটার কি নাম হতে পারে, কি পেশায় নিয়োজিত তেমন একটা আন্দাজ, আধ্যাত্মিক ধারণা কিম্বা অনুমান করি.....তারপর আমার অনুমান নিশ্চিত হতে সেইসব মানুষের সাথে কথা বলি....অবাক বিস্ময়- আমার অনুমানের সঠিক পরিসংখ্যান ৬০/৪০!

২৩ জুন আমি সড়ক পথে বরিশাল থেকে ঢাকা ফিরছিলাম। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৩ জুন থেকে ২৬ জুন সকাল পর্যন্ত জাজিরা-মাওয়া ফেরি সার্ভিস সীমিত/নিয়ন্ত্রিত করা হয়েছে। ফলতঃ রাজধানীর সাথে সড়ক যোগাযোগে দক্ষিনাঞ্চলের সকল যানবাহন দৌলতদিয়া -আরিচা- পাটুরিয়া নির্ভর হয়েছিল। আমাদের গাড়ি সহ কয়েক হাজার গাড়ি এবং যাত্রীরা প্রায় দশ ঘন্টা সড়ক এবং ফেরিঘাটে আটকে পরে। এই বিরক্তিকর অপেক্ষমান সময়টা আমি আমার চোখের সামনের মানুষের নাম পেশা নিয়ে ধারণা করতে থাকি.....

আমি দুই শ্রেণীতে মোট ২২ জন মানুষকে টার্গেট করি। এর মধ্যে প্রথম দশজনের ধর্মীয় লেবাস ছাড়া ধর্মীয় পরিচয় নির্ধারণ করি। তাদের মধ্যে ৫ জন মুসলিম, ৪ জন হিন্দু এবং একজন খৃষ্টানধর্মালম্বী- এখানে আমার অনুমান শতভাগ সঠিক হয়েছিল। অবশিষ্ট ১২ জনের কল্পিত নামের ৪ জনের নাম সঠিক হয়। একজনের নামের আংশিক (আমি ধারণা করেছিলাম লোকটার নাম বোরহান উদ্দিন হবে কিন্তু লোকটার নাম মাহতাবউদ্দিন) সঠিক হয়েছিল। আর পেশাগত বিষয় আমার ধারণা ৮ জন সঠিক হয়।

সাদা লুংগী পরা এক লোক দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ফেরির জন্য অপেক্ষা করছেন। কিশোর দুই সন্তান ঝালমুড়ি খেয়েছে। তারপর পেয়ারা খেয়েছে। কিছুক্ষণ পর সিদ্ধ ডিম খেয়েছে... মধ্যবয়সী লোকটা পরিবারের সবাইকে নিয়ে চা খেয়েছে। মনে মনে লোকটার পেশা বলেছিলাম ব্রয়লার মুরগির দোকানী। পরিচিত হয়ে জানলাম সত্যি সত্যিই সে ব্রয়লার মুরগির আড়তদার!

তখনও ভোরের সূর্য উদয় হয়নি। একজন সানগ্লাস পরা ২৪/২৫ বছরের সুঠামদেহী ভদ্রলোক....তার সানগ্লাসের উপর একটা স্টিকার সাটানো- যা তুলে ব্যবহার করেনি....(হয়তো নতুন সানগ্লাস প্রমাণ করতেই)! যদিও সেনা নৌ বিমান বাহিনী, পুলিশ, আনসার, র‍্যাব সবাই ছোট চুল রাখে...তবুও ছোট চুলের এই ভদ্রলোককে বিজিবি (সাবেক বিডিআর) সন্দেহ করি এবং পরিচিত হয়ে নিশ্চিত হই- তিনি বিজিবি'র সদস্য। তিন বাহিনীর নন কমিশন/জুনিয়র কমিশনদের মধ্যে এয়ারফোর্স সদস্যদের চেনা সহজ। আমার অবজারভেশনে- এয়ারফোর্স সদস্যরা অন্য যেকোনো বাহিনীর সদস্যদের চাইতে স্মার্ট এবং শিক্ষিত।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×