somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

লাইফ ইজ বিউটিফুল এবং গুইডু.....

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'লাইফ ইজ বিউটিফুল' এর গুইডোকে মনে আছে?

গল্পের সারাংশঃ- গল্পের নায়ক গুইডু ও তার প্রেমিকা ডোরার প্রেম ও বিবাহ বন্ধন এর ঘটনা দিয়ে ঘটনার শুরু, যাতে মিশে আছে হাস্যরসাত্নক ভাবনা। এর পরের অংশে গুইডু ও ডোরার একমাত্র ছেলে জোসুয়ার সাথে তার বাবার মিথ্যে সাজানো গল্পের এক নির্মম ঘটনা। খুব অল্পে বলতে গেলে এতটুকুই ঘটনা কিন্তু দেখার পর বোঝা যাবে জীবন কতটা নির্মম হতে পারে, যুদ্ধ কতটা আঘাত করে মানুষকে। নাজি সেনাবাহিনী যখন গুইডু ও তার ছেলে জোসুয়াকে কনসেনট্রেসন ক্যাম্পে চালান করে, গুইডো তার ছেলেকে সেই বীভৎসতা বুঝতে না দেওয়ার জন্য অদ্ভুত এক গল্প ফাঁদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি ইহুদী পরিবারের উপর কেমন নির্যাতন করা হয়েছে তার খানিক বর্ননা। সুখ যেমন চিরকাল থাকে না তেমনি দুঃখও চিরকাল থাকে না এই সিনেমা দেখলে তা হাড়ে হাড়ে বোঝা যাবে।

সে তার ছেলেকে বোঝায় এই ক্যাম্প, যুদ্ধক্ষেত্র সমস্তটাই একটা খেলা। এই খেলায় জিততে হলে তাকে কয়েকটা টাস্ক করতে হবে। যেমন- মায়ের জন্য কাঁদা যাবে না, খিদে পেলে চিৎকার করা যাবে না- করলেই পয়েন্ট কাটা যাবে, তাহলেই আর মিলবে না পুরস্কার হিসেবে ট্যাঙ্কটি।

বিভিন্ন পরিস্থিতির মধ্যেও গুইডো তার এই গল্পটি চালিয়ে যায়। এমনকি একটি বাক্সের মধ্যে লুকিয়ে থাকা তার ছেলের সামনে দিয়ে যখন তাকে জার্মানরা নিয়ে যায় গুলি করবার জন্য, তখনও সে তার অভিনয় চালিয়ে যায়- যাতে তার ছেলে বুঝতে না পারে আসলে কি ঘটছে। নিজে বাস্তবের গুলিতে এফোঁড় ওফোঁড় হতে হতেও ছেলের জন্য জিইয়ে রাখে রূপকথা।

আমরা প্রতিদিন যখন খবরের কাগজ খুলছি, খবরের চ্যানেল দেখছি, রাস্তায় হাঁটছি তখন কি মনে হচ্ছে না, আমরা অদৃশ্য এক কনসেনট্রেসন ক্যাম্পের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি- যেখানে আমাদের পাশ দিয়েই একের পর এক লাশ বয়ে নিয়ে যাচ্ছে ওই লোকগুলো। ওদের মুখগুলো চেনা যাচ্ছে না, কেমন ঝাপসা। কিন্তু বয়ে নিয়ে যাওয়া লাশগুলো কেমন যেন চেনা চেনা, কেমন যেন আমার বন্ধু, আমার ভাইয়ের মতো দেখতে। ওই বীভৎস থেঁতলে যাওয়া শরীরগুলো থেকে দূরে পালাতে চাইছি, কিন্তু পালাতে পারছি না কেন? চ্যানেল পাল্টে ঢুকে যেতে চাইছি বিনোদনের রঙিন দুনিয়ায়, কিন্তু পাল্টাতে পারছি না কেন? আমার হাতে রক্তের দাগ কেন, আমি তো কাউকে মারিনি। ওই ঝাপসা মুখগুলো একটু যেন স্পষ্ট দেখাচ্ছে। মুখগুলো আমার মতোই না? হ্যাঁ, তাইই তো। ওই তো আমিই আমার বন্ধুর, আমার ভাইয়ের লাশ বয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা কেমন ভান করছি সবকিছু কি সুন্দর, কি স্বাভাবিক হয়ে আছে, ঠিক যেন রূপকথা।

সময় হয়েছে সিদ্ধান্ত নেওয়ার, ওই মিথ্যে রূপকথাকে আঁকড়ে ধরে থাকবো নাকি ওই সব মুখগুলো থেকে আমার চেহারার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলব? আপনার স্বজনদের রক্তের দাগ নিজের হাত থেকে মুছেই শান্ত থাকবো নাকি আমার নামধারী হত্যাকারীগুলোকে প্রকাশ্যে চিহ্নিত করবো আমার শত্রু হিসেবে?

গুইডো চায়নি তার ছেলে এক আতঙ্কের ছবি বুকে নিয়ে বড় হোক, বেঁচে থাকুক একরাশ ঘৃণার উত্তরাধিকার নিয়ে; এখনো পৃথিবীর মুখ না দেখা আমার সন্তানের জন্য রূপকথার পৃথিবী না হোক, একটা আতঙ্ক-বিহীন পৃথিবী দিতে চাই যেখানে তার বাবা একজন লাশ টেনে নিয়ে যাওয়া নির্বাক নাগরিক হবে না।

ব্যক্তিগত উপলব্ধিঃ- বর্তমান বাস্তবতা হচ্ছে, লাইফ ইজ বিউটিফুল' নয়, বরং লাইফ ইজ স্ট্রাগল। তবে জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।

পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে অযোগ্য ব্যক্তিরা। সব কিছু জানা কারোর জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলবে তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×