somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দেশের কাজে একক সাফল্য বলে কিছু নাই.....

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের কাজে একক সাফল্য বলে কিছু নাই.....

গতকাল ছাত্র আন্দোলনের একজন নেতা গত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দলের প্রতি ইংগিত করে, টিজ করে বলেছেন- "আপনারা ঈদের পর, পূজার পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন, কিন্তু স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারেননি, আমরা পেরেছি"!

কথা সত্য। তবে সেই ব্যার্থতার কারণ, আপনার মতো অনেকেই ছিলেন স্বৈরাচারী সরকারের দোসর সশস্ত্র ছাত্রলীগের সদস্য, গণরুম নামক টর্চার সেলের সদস্য এবং আওয়ামী পরিবারের সন্তান।

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটে। নিষ্ঠুর ও নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা প্রায় ১৬ বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে তার স্বৈরশাসন অব্যাহত রাখে। ফলে জনগণের জীবনে নেমে আসে এক দুর্বিষহ অমানিশার ঘোর অন্ধকার। তার অবিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুন, সম্পদ লুণ্ঠন, শোষণ, বঞ্চনা ও অধিকার হরণের কাহিনী বিশ্বের যেকোনো বিবেকবান মানুষের মধ্যে আতঙ্ক ও শিহরণ সৃষ্টি করবে। যার প্রথম শিকার বিএনপি। সেই অমানিশার বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ানো দলটির নাম- বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে জামায়াত শিবিরের ত্যাগের কথাও ভুলে যাবেননা।

আপনাদের আন্দোলন ছিলো বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। সেখান থেকে এক পর্যায়ে সেই আন্দোলন রুপ নেয় ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা আন্দোলনে- যার শুরুটা হয়েছিল বিএনপির নেতা কর্মী সমর্থকদের দ্বারা সেই ২০১০ সাল থেকে। আপনারা সেই দলটির ১৬ বছরের ত্যাগ তিতিক্ষা, অসংখ্য প্রাণহানি আর রক্তের উপর ভরসা করেই এক মাসের মধ্যে যে সাফল্য পেয়েছেন- সেখানেও সেই ব্যার্থ দলের সাজানো আন্দোলনের নেতা কর্মী সমর্থকদের নিয়েছেন।

সভ্যতা বিস্মৃত, চিন্তা অবরুদ্ধ, মানুষ অন্ধকারে নিমজ্জিত–এমন এক অবস্থায় আঁধারের বুক চিরে উদয় হয়েছিল শুদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের নেশায় জীবনবাজী রাখা বিএনপি সমর্থক কয়েকজন তরুণ.....যাদের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে তাদের দৃঢ়তার স্বাক্ষর। জাতীয়তাবাদী সকল সৈনিকের জন্য নুরু-শাওন-আবু সাঈদদের আত্মত্যাগ সাফল্যের অনুপ্রেরণা হোক। বিভেদ নয়, সাম্য ও ঐক্যের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিকদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করি। অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করে দেশ গড়তে শোক হোক শক্তি।

মনে রাখবেন, দেশের কাজে একক সাফল্য বলে কিছু নাই।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×