somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

গল্পঃ মূল্যবোধ.....

০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পঃ মূল্যবোধ.....

নিগারের স্বামী মুকিতকে আমি চিনি। তবে তেমন ঘনিষ্ঠতা না থাকলেও মাঝেমধ্যে কথাবার্তা হয়। নিগার আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী কালাম ভাইর একমাত্র মেয়ে নিগার। কালাম ভাই আমার বয়োজেষ্ঠ। ছেলেবেলা থেকেই আমরা পাশাপাশি পাড়ায় থাকি। আমাদের পারিবারিক সুসম্পর্ক ছিলো।

নিগার চাকরি করে। বছর দশেক হল মুকিতের সঙ্গে বিয়ে হয়েছে। মুকিত ভূমি অফিসে ছোটখাটো জব করে। তরতরিয়ে টাকাপয়সার মালিক হয়েছে। ওর বিয়ের কিছুদিন পরেই ভাবী মানে কালাম ভাইর স্ত্রী মারা গেছেন। নিগার-মুকিত দম্পতি কালাম ভাইয়ের বাড়ির ঠিক উল্টোদিকে তিন হাজার স্কয়ার আয়তনের একটা ফ্ল্যাট কিনেছে। না হলে বাবাকে দেখবে কে? কিন্তু যার জন্য এত কাণ্ড সেই কালাম ভাইও মাসছয়েক আগে চলে গেলেন।

মুকিত এবং নিগারের ৮/৯ বছরের একটি ছেলে
আছে। পাড়াভিত্তিক একটা গেটটুগেদারে মুকিত আমাকে সেদিন বলছিল, "আংকেল,
নিজের ছেলে বলে বলছি না, দীপ্ত (ছেলের নাম) জিনিয়াস হবে। এখনই ইংরেজিতে ফটাফট কথা বলে। আমাদের সবাইকে শাসন করে!--জানেন এই বয়সেই দাড়াজ, আলিবাবা, অ্যামাজন অ্যাপস চিনে গেছে। ওই তো এখন বেশিরভাগ খাবারের অর্ডার করে, এই যে আমার স্লিপারটা দেখছেন এটা গত সোমবার ও অনলাইনে আনিয়েছে, আই-কিউ লেবেলটা বুঝতে পারছেন!"

আমি বললাম, খুব ভালতো আমাদের পাড়ার নাম
হবে। আমি মুকিতের পিঠ চাপড়ে, 'একসেপশনাল' বলে এগিয়ে গেলাম!

মুকিত-নিগার দম্পতির একমাত্র ছেলে মাস্টারমাইন্ড ইংরেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। আমার সাথে পরিচয় পর্বটা ইংরেজিতেই করেছে।

বাডির কাছেই কুপার্স বেকারি এন্ড ফাস্টফুডে আমি কিছু কেনাকাটা করছিলাম। তখন কালাম ভাইয়ের নাতি দীপ্ত ওদের ড্রাইভারের সঙ্গে কোচিং থেকে ফিরে কুপারসে ঢুকেছে ফাস্টফুড কিনতে। আমি ওর গালটা টিপে আদর করলাম। ও হঠাৎ আমার বাঁহাতটা ধরে কবজি উল্টে আমার হাতঘড়িটা দেখল। "Nice one, How much?"- বলে মুখের দিকে তাকিয়ে আছে। অস্বস্তিতে পড়ে গেলাম, অস্ফুটে দাম বললাম।
"দেন ইউ আর অ্যা পুয়োর ম্যান। লাস্ট মানডে মমের বার্থডেতে আমার বাবা মমকে একটা রিস্টওয়াচ কিনে দিয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ থাউসেন্ড দিয়ে।"

আমি দীপ্তর পিঠে হাত বুলিয়ে বললাম- 'খুব ভালো'।

আমায় প্রসংশা পেয়ে দীপ্ত বলে, "How much is your income? Mom says Dad earns more than a million taka a month. We have three cars. How many cars do you have?"

আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। দীপ্তর মুখের দিকে তাকিয়ে ছিলাম...তখন ড্রাইভার দীপ্তর হাত ধরে বলে, "চলেন ভাইয়া, দেরি হলে আম্মা বকাদিবে"।

সাথে সাথে ৮/১০ বছরের দীপ্ত গর্জে ওঠে, "You don't touch me, stupid, nasty. Mom will scold you again"!

পাড়াতুতো এই নাতিটিকে একটা ক্যাডবেরি কিনে
দেব ভাবছিলাম.... আগামী প্রজন্মের মধ্যে যা মূল্যবোধ দেখছি তাতে আমার চকোলেট দেবার ইচ্ছেটা প্রকাশ পেলে আবার ধৃষ্টতা না হয়ে যায়, ইতোমধ্যেই গাল টিপে দিয়েছিলাম.....

(যদিও ঘটনা সত্য, তবুও এমনটা প্রত্যাশিত নয় বলে গল্প বললাম)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণভোট ২০২৬ কী এবং কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের পরিবর্তে নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে যার ফলে নতুন নীতি... ...বাকিটুকু পড়ুন

আমার চাইনিজ বস বলেছেন, তারেক রহমান বদলে গিয়েছে...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১



১. আগেই বলেছি, চাইনিজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব খেয়াল রাখেন। এ দেশের বেশীরভাগ রাজনীতিবিদ অসৎ হলেও তিনি মনে করছেন, ১৮ বছর ইউকে-তে থেকে দেশে আসার পর তারেক রহমান... ...বাকিটুকু পড়ুন

দুঃখ পাখি

লিখেছেন মায়াস্পর্শ, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ... ...বাকিটুকু পড়ুন

=আবোল তাবোল ইচ্ছে মনে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৩


ইচ্ছে করে গড়ে তুলি
হাঁস মুরগির এক খামার,
শ' কবুতর পালার ইচ্ছে
বুকের ভেতর আমার।

ইচ্ছে করে পুকুর জলে
ছাড়ি মাছের পোনা
জল পুকুরে সাঁতার কাটি
হয় যে স্বপ্ন বোনা।

ইচ্ছে করে বিড়াল রাখি
বাইরে রাখি কুকুর,
শালিক ময়না রাখি... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩০


বাংলাদেশের রাজনীতি যখন এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই ঢাকার রাজপথে পা রাখলেন এক পরিচিত মুখ—ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘড়ির কাঁটা বলছে সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা। শীতের কুয়াশা মোড়ানো শাহজালাল আন্তর্জাতিক... ...বাকিটুকু পড়ুন

×